Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রোহিতের চোট, প্রথম টি-টোয়েন্টিতে খেলা নিয়ে সংশয়

Updated :  Friday, November 1, 2019 9:57 PM

৩ রা নভেম্বর অনুষ্ঠিত হতে চলা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু করে ভারতীয় দল। সেখানেই বিপত্তি, নেটে ব্যাটিং প্র্যাকটিস করতে গিয়ে বাম উরুতে চোট পেলেন ক্যাপ্টেনের দায়িত্বে থাকা রোহিত শর্মা।

বিসিসিআই জানিয়েছে রোহিত শর্মা চোট পেয়েছে কিন্তু চোট গুরুতর নয়। বিসিসিআইয়ের মেডিকেল টিম তার শুশ্রূষা চালাচ্ছে। মেডিকেল টিম জানিয়েছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন রোহিত এবং তিনি ম্যাচ খেলবেন।