Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: আম্রপালি তার শাড়ি পাল্লু সরিয়ে নিরাহুয়াকে প্রলুব্ধ করল, ভিডিও পুরো আগুন

Updated :  Thursday, November 23, 2023 11:26 AM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই সেই ঝলক নজর কেড়েছে একাংশের, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘উডাওয়ালা এ রাজা’ নামের হিট হরিয়ানভি গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে বদ্ধ ঘরে ক্যামেরার সামনেই চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছিলেন অভিনেত্রী। আর তাদের সেই ঘনিষ্ঠ আনস্ক্রিন দৃশ্য যে ভোজপুরি দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছিলেন, তা বলাই বাহুল্য। পর্দায় এই দৃশ্যে স্বামী-স্ত্রী হিসাবেই একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছিল তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।

‘বিআইপিএল’ নামক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি ৪ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে সেটিই আড়াই কোটির কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘রাম লক্ষণ’এর গান। বেশ কয়েকবছর পার হয়ে গেলেও এই গানটির জনপ্রিয়তা এখনো কমেনি ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে। আপাতত, এই ঝলকের সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন এই জনপ্রিয়, হিট ভোজপুরি অনস্ক্রিন তারকা জুটি। এই ভিডিওর সূত্র ধরে নিজেদের প্রিয় তারকা জুটিকে পুনরায় ভাইরাল হতে দেখে খুশি ভক্তরাও। সেই খুশির উচ্ছ্বাস অবশ্য রয়েছে কমেন্টবক্সেই।