Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance video : বাংলা গানের তালে মিষ্টি কায়দায় নৃত্য পরিবেশন করলেন দুই যুবতী, ভিডিও ভাইরাল

Updated :  Monday, December 4, 2023 12:12 PM

আজকালকার যুগে বিনোদনের শিরদাঁড়া হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।

খ্যাতি পাওয়ার জন্য এখন অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। সোশাল মিডিয়াতে সবাই সবার ট্যালেন্ট অনুসারে ভিডিও বানিয়ে পোস্ট করে থাকেন।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে দুই যুবতী লাল শাড়ি পরে গ্রাম্য পরিবেশে ব্যাপক কায়দায় নাচ করছে। তাঁরা বাংলা গান ‘মনের ভিতরে মনের বাইরে‘ গানের তালে ব্যাপক নাচ করেছেন। গানের তালে তাঁদের নাচের স্টেপ ও সেইসাথে মিষ্টি এক্সপ্রেশন ব্যাপক পছন্দ হচ্ছে সকলের। ওই দুই যুবতীর নাম তিথি ও ইতি। তাঁদের এই সুন্দর নাচের ভিডিও ১১ মাস আগে ইউটিউবে পোস্ট করা হয়। এই ভিডিওতে ৫.৯ মিলিয়ন ভিউ রয়েছে। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।