Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Haryanvi Song: হরিয়ানভি গানের তালে ব্যাপক নাচ করলেন এই দেশী মেয়ে, তাঁর এক্সপ্রেশন দেখে ফিদা সকলে

Updated :  Tuesday, March 19, 2024 10:13 PM

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা শুনেছেন।

আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। তবে নতুন করে হরিয়ানভি স্টেজ ডান্স এ জনপ্রিয়তা পাচ্ছেন কাশিশ চৌধুরী। অনেকে তো এমন কথাও বলছেন যে হরিয়ানভি ড্যান্স দুনিয়াতে স্বপ্না চৌধুরী আসতে আসতে ফিকে হয়ে যাচ্ছেন। সেই জায়গা দখল করছে এই কাশিশ চৌধুরী। সম্প্রতি কাশিশের একটি স্টেজ শো পারফরমেন্স ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে হাজার হাজার মানুষের উপস্থিতিতে স্টেজ শো করছেন কাশিশ চৌধুরী। গানের তালে তাঁর রঙিন মেজাজ মাতাল করে তুলেছে সকলকে। সে ‘তেরি আঁখ্যা কা ইয়ো কাজল‘ গানের তালে অসম্ভব সুন্দর কায়দায় কোমর দুলিয়ে ব্যাপক নাচ করেছে। হলুদ সুট পরে তাঁকে ব্যাপক সুন্দরী লাগছিল। তাঁর এই ভিডিওটি উত্তরপ্রদেশের মথুরা জেলার খয়রা গ্রামে। এই শো গত ১৩ ফেব্রুয়ারি হয়েছিল। স্বপ্না এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। প্রচুর মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন।