Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফাঁক পেলেই অনুষ্কাকে নিয়ে বেড়িয়ে পরেন, এবার সিনেমা দেখতে হলে বিরুস্কা

Updated :  Friday, November 29, 2019 10:54 AM

তড়িৎ ঘোষ : বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ শেষ হলো কয়েকদিন আগেই। পরবর্তী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৬ ডিসেম্বর থেকে। মাঝে কয়েক দিনের বিরতি। ছুটি পেলেই বিরাট কোহলি অভিনেত্রী পত্নী অনুষ্কা শর্মা কে নিয়ে বেরিয়ে পড়েন ঘুরতে। আর সেই ছবি ভক্তকুলের উদ্দেশ্যে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

সেই রকম ভাবেই বুধবার রাত্রিতে সুন্দরী স্ত্রী অনুষ্কাকে নিয়ে বিরাট কোহলি গিয়েছিলেন সিনেমা দেখতে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশ্যে বিরাট কোহলি লেখেন “গত রাত্রিতে। হটি (অনুষ্কা) কে নিয়ে সিনেমা দেখতে গিয়ে”। মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

বিয়ের আগে থেকেই হট কাপল হিসাবে পরিচিত বিরাট-অনুষ্কা। ভক্তরা ভালবেসে তাদের নাম দিয়েছেন বিরুষ্কা। বিয়ের পর ছুটি পেলেই তাদের একসাথে কখনো শপিংমলে, কখনো ডিনারে বা কখনো সমুদ্রের ধারে ডেট করতে দেখা গেছে। নভেম্বরের প্রথমে তাদের দেখা যায় ভুটানে। পাহাড়ে ট্রেকিং করা থেকে পাহাড়ি গ্রামের একটি অচেনা বাড়িতে রাত্রি যাপন করার ছবি প্রকাশ্যে আসে সেই সময়।