Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Video: ‘ও আন্তাভা’ গানে জমিয়ে নাচ ৩ জন মহিলা ইন্সপেক্টরের, ভিডিও ভাইরাল ইন্টারনেট দুনিয়াতে

Updated :  Saturday, May 25, 2024 2:06 PM

বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার সুবিধা রয়েছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রত্যেককেই এই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। কর্মব্যস্ত জীবনের মাঝে টিভি বা রেডিওতে সময় অতিবাহিত করা, প্রায় দেখা যায় না বললেই চলে। পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই।

এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। সোশাল মিডিয়াতে সবাই সবার ট্যালেন্ট অনুসারে ভিডিও বানিয়ে পোস্ট করে থাকেন। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে তিনজন মহিলা পুলিশকর্মী ইউনিফর্ম পরে আল্লু অর্জুনের ‘ও আন্থাভা‘ গানে ব্যাপক নাচ করছেন।

ভাইরাল ভিডিও দেখে অনেকের কাছে প্রশ্ন এসেছে যে এই দুই যুবতী কি সত্যি পুলিশ? ইউনিফর্ম পরে সত্যিই এমন বোল্ড কায়দায় নাচ করছে পুলিশকর্মী? আসলে ওই দু’জন যুবতী হলেন ‘সনি সাব‘ চ্যালেনের বিখ্যাত ধারাবাহিক ‘ম্যাডাম স্যার‘ এর অভিনেত্রী। তারা তাদের শুটিং এর মাঝখানে সময় করে এই ভিডিও বানিয়েছে। ভিডিওতে তাদের নাচের ভঙ্গিমা ও এক্সপ্রেশন দর্শকদের অবাক করে দিয়েছে। ওই ধারাবাহিকে অভিনয় করতেন যুক্তি কাপুর, কবিতা কৌশিক ও গুলকি জোশি। এই তিন নারী চরিত্র নকল পুলিশ সেজে রিল বানান ‘ও আন্তাভা’ গানের সাথে। রিল ভিডিওতে তিনজনকে খুবই হট পুলিশ অফিসার লেগেছে। নেটিজেনরা ভিডিওতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে।