Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sapna Chaudhary Dance: হিন্দি গানের তালে পাহাড়ি রাস্তায় স্বপ্না চৌধুরীর সুন্দর নাচ, ভিডিও ভাইরাল

Updated :  Tuesday, June 11, 2024 7:36 PM

বর্তমানে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হয় হরিয়ানভি স্টেজ ড্যান্স শো। কেউ যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনি অবশ্যই স্বপ্না চৌধুরীকে চিনবেন। এক প্রকার ইন্টারনেট দুনিয়াতে সর্বদাই লাইমলাইটে থাকছেন এই তারকা। তার স্টেজ শো দেখতে ভিড় জমান প্রায় হাজার হাজার মানুষ। তবে আজকাল হরিয়ানভী ইন্ড্রাস্ট্রিতে স্বপ্না চৌধুরী একটা ব্র্যান্ড হয়ে উঠেছে।

স্বপ্না চৌধুরীর জনপ্রিয়তা

সোশ্যাল মিডিয়াতে স্বপ্না চৌধুরীর জনপ্রিয়তা ব্যাপক। আজকালকার বেশিরভাগ হরিয়ানভি স্টেজ ডান্স শোতে দেখা যায় এই ডান্সারকে। এই ডান্সারের ফ্যান ফলোয়ার বিশাল। তিনি স্টেজে পারফর্ম করতে শুরু করলে আট থেকে আশি সকলেই ভিড় জমান। তাঁর পারফরমেন্সের সময় হাজার হাজার লোক ভিড় করেন। গানের তালে তাঁর লাস্যময়ী কায়দায় নাচ পছন্দ হয় সকলের। এমনকি আজকাল তো তার স্টেজ শোতে ভিড় যেকোনো কর্নসাটকে ছাপিয়ে যাবে। আর তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং প্রচুর মানুষ যাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন। তবে এবারের ভাইরাল ভিডিওটি একটু আলাদা ধরনের।

ভাইরাল ভিডিওর বিবরণ

এবার সোশ্যাল মিডিয়াতে স্বপ্না চৌধুরীর একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যেখানে দেখা গিয়েছে লাস্যময়ী কায়দায় ব্যাপক নাচ করছেন হরিয়ানভি কুইন। তবে এটি স্টেজ শো ভিডিও নয়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে স্বপ্না চৌধুরী কোনো এক পাহাড়ি রাস্তায় সুন্দর প্রকৃতির মাঝে হিন্দি গানের তালে কোমর দুলিয়েছেন। তিনি উদিত নারায়ণের ‘ইয়ে হি প্যায়ার‘ গানের তালে সুন্দর কায়দায় নাচ করেছেন। তাঁর পরনের লেহেঙ্গা চোলি সত্যিই তাঁকে আরও সুন্দরী করে তুলেছিল। ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন স্বপ্না চৌধুরী। ভিডিওটি প্রচুর মানুষ দেখেছেন। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।