Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sapna Chaudhary Dance: ভোজপুরি গানে স্বপ্না চৌধুরীর সেন্সেশনাল নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Updated :  Sunday, June 16, 2024 10:06 AM

এখনকার দিনে সারা ভারতে হরিয়ানভি গানের একটা আলাদা জনপ্রিয়তা তৈরি হয়েছে। আর এই হরিয়ানভি গানের জনপ্রিয়তার কারণেই এই হরিয়ানভির নৃত্যশিল্পীরা এখন সারা ভারতে বেশ পপুলার হয়ে উঠেছেন। এই হরিয়ানার নৃত্য শিল্পের দুনিয়ায় কয়েকজন তারকা এমন রয়েছেন যারা বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিকে একা হাতে টেনে নিয়ে চলেছেন। এরকমই একজন শিল্পী হলেন স্বপ্না চৌধুরী। এখনকার দিনে তিনি একজন তারকা থেকে কম নন। বলিউড তারকাদের যেরকম জনপ্রিয়তা থাকে, সেরকমই জনপ্রিয়তা এখন স্বপ্না চৌধুরীর কাছেও রয়েছে। বর্তমানে তার পুরনো নাচের ভিডিওর পাশাপাশি বেশ কিছু নতুন নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাচ্ছে বেশ ব্যাপক জনপ্রিয়তা।

সম্প্রতি তাকে দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় হতে। Instagram এ তিনি একটি নতুন অ্যাকাউন্ট খুলেছেন এবং ইতিমধ্যেই এক মিলিয়নের বেশি মানুষ এই একাউন্টে ফলো করতে শুরু করেছেন। তার জনপ্রিয় তা যেন প্রতিদিন বাড়ছে। আগে মনে করা হতো স্বপ্না চৌধুরীর নাচ দেখার জন্য শুধুমাত্র ৪০ বছরের বেশি বয়সের মানুষরা যেতেন। কিন্তু এখন ব্যাপারটা একটু অন্য হয়ে গিয়েছে। তিনি যেভাবে নিজেকে নতুন করে সবার সামনে তুলে ধরেছেন তাতে যুবকরাও কিন্তু তার নাচ দেখতে বেশ আগ্রহী । নতুন নতুন গানের সঙ্গে তিনি নাচ করছেন এবং সেই সমস্ত নাচ হয়ে যাচ্ছে ভাইরাল। এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছে সম্প্রতি।

কিছুদিন আগেই তাকে একটি মঞ্চে সকলের সামনে নাচ করতে দেখা গিয়েছিল। এই নাচের ভিডিওতে তিনি একটি সবুজ রঙের সালোয়ার সুট পরে একটি জনপ্রিয় হরিয়ানভি গান বালম গানের সঙ্গে নাচ করেছিলেন। এই নাচের ভিডিও ইনস্টাগ্রামে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন এবং বহু মানুষ এই ভিডিও পোস্ট করেছেন নিজেদের ওয়ালে। এছাড়াও নিজের কাছের মানুষের সঙ্গে শেয়ার করেছেন তারা এই ভিডিও। সব মিলিয়ে এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এই নাচের ভিডিওটি ব্যাপক জনপ্রিয়। আপনি যদি এখনো এই নাচের ভিডিও না দেখে থাকেন তাহলে দেখে নিন এক্ষুনি।