Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: শ্রেয়া ঘোষালের গানে রিল ভিডিও বানিয়ে ভাইরাল মডেল, সোশ্যাল মিডিয়ায় ঝড়

Updated :  Saturday, June 29, 2024 5:21 PM

সোশ্যাল মিডিয়া প্রতিদিনই নতুন নতুন তারকাদের জায়গা করে দেয় ভাইরাল হওয়ার জন্য। প্রতিদিনই নতুন তারকারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। রিল ভিডিও থেকে শুরু করে ছবি কিংবা কোন ভাইরাল পোস্ট, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া খুব একটা কঠিন বিষয় আজকের দিনে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আরো একজন নতুন মডেল হয়েছেন জনপ্রিয়। বিখ্যাত বিউটি পেজেন্ট বিজয়ী মডেল তানিশক শর্মা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। শ্রেয়া ঘোষালের জনপ্রিয় গান “জালিমা” গানের সাথে তার নাচের একটি ভিডিও ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে।

জালিমা গানে রিল ভিডিও হয়েছে ভাইরাল

ভিডিওতে দেখা যাচ্ছে, তানিশক লাল টপ এবং তার সাথেই ম্যাচ করে নীল রঙের জিন্স শর্টস পরেছেন এবং তার সাথে একটি কালো রঙের ওড়না রয়েছে। তিনি অসাধারণ দক্ষতার সাথে গানের তালে তাল মিলিয়ে নাচছেন। তার মুখের অভিব্যক্তি এবং শরীরের ভঙ্গি দর্শকদের মুগ্ধ করেছে। ভিডিওটি ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং বহু মানুষ এই ভিডিও পছন্দ করেছেন। তার এই নাচের ভিডিও ইতিমধ্যেই ইনস্টাগ্রামে হাজার হাজার লাইক এবং শেয়ার পেয়েছে। অনেকেই তার নাচের প্রশংসা করে মন্তব্য করেছেন।

ব্যক্তিগত জীবন সম্পর্কে

তানিশক শর্মা একজন পরিচিত মডেল। তিনি ২০১৬ সালে ফেমিনা মিস ইন্ডিয়া টপ ৫-এ স্থান পেয়েছিলেন। এছাড়াও তিনি “ইন্ডিয়া’স নেক্সট টপ মডেল” (সিজন ৩)-এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী ছিলেন এবং ২০১৯ সালে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড খেতাব জিতেছিলেন।