Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বলিউড অভিনেত্রীদের পিছনে ফেললেন বিরাট কোহলি

Updated :  Thursday, February 20, 2020 9:23 AM

এবার অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মার মতো বলিউড অভিনেত্রীদের পিছনে ফেললেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ইনস্টাগ্রামে এবার তার ফলোয়ার সংখ্যা হল ৫ কোটি। ২২ গজে গড়েছেন একের পর এক রেকর্ড। খেলার সময় প্রতিকূল অবস্থা থেকে দলকে জিতিয়ে অনবদ্য সব লড়াই করে দেখিয়ে দিয়েছেন বাইশ গজের নায়ক। এবার ব্যক্তিগত জীবনে আরেক রেকর্ড করলেন বিরাট কোহলি। খেলা থেকে শুরু করে জিমের সময়, তার স্ত্রী ও অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে নানান ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেন বিরাট তার ইনস্টাগ্রাম প্রোফাইলে।

যা দেখতে তার ভক্তরা তারকা ক্রিকেটার বিরাটে একাউন্ট ফলো করেন। তেমন করেই তার ফলোয়ার ৫ কোটির গন্ডি পেরিয়েছে। প্রথম ভারতীয় হিসেবে এটি একটি রেকর্ড। বিরাট কোহলির পরই রয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, যার ফলোয়ার ৪ কোটি ৯৯ লাখ। এরপর তৃতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। দীপিকা পাড়ুকোনের ফলোয়ার সংখ্যা ৪ কোটি ৪১ লাখ। ১০ নম্বরে রয়েছেন বিরাটের স্ত্রী ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।

আরও পড়ুন : বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নিয়ে উচ্ছসিত সৌরভ গাঙ্গুলি

প্রসঙ্গত উল্লেখ্য, ইনস্টাগ্রামে বিজ্ঞাপন বাবদ পোস্টের জন্য প্রতি পোস্টে প্রায় ১ কোটি ৩৫ লাখ চার্জ করেন বিরাট কোহলি। আগামী ২১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের অধিনায়ককে।