Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Fathers Day : বিগ বি-কে চিঠি লিখেছিলেন ছোট অভিষেক, জানুন কী লিখেছিলেন?

Updated :  Sunday, June 21, 2020 8:55 AM

আজ Father’s Day। বলিউডের শাহেনশাহকে চিঠি লিখেছিলেন অভিষেক বচ্চন। এই লেখাটি বিগ বি টুইটারে শেয়ার করেছিলেন। চিঠিতে দেখে বোঝা যাচ্ছে ছোটবেলায় বাবাকে মিস করে চিঠি লিখেছিলেন অভিষেক। আজ এই বিশেষ দিনে সেই চিঠি ভাইরাল হয়ে গিয়েছে।

চিঠিতে লেখা আছে-

প্রিয় পাপা,

তুমি কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আমি তোমাকে খুব মিস করছি। পাপা তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমি তোমার হাসি মুখ দেখার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন পাপা। তুমি একদম চিন্তা করো না। আমি, মা, শ্বেতা দিদি আর বাড়ির সবার জন্য প্রার্থনা করেছি। আমি কিন্তু মাঝে মাঝে দুষ্টমি করি। আমি তোমাকে খুব ভালোবাসি পাপা।

তোমার স্নেহের অভিষেক।