Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাখীর গর্ভে সুশান্ত সিং রাজপুত, বিতর্কিত মন্তব্য অভিনেত্রীর

Updated :  Wednesday, June 24, 2020 10:24 AM

কৌশিক পোল্ল্যে: বলিউড এমনই এক ঝলমলে দুনিয়া যেখানে প্রত্যেকেই লাইমলাইটে থাকতে চায় এবং সেই কারণেই অনেকে নিজের অদ্ভুত কীর্তিকলাপ দিয়ে সর্বদাই খবরে উঠে আসতে চায় এমনই এক অভিনেত্রী রাখি সাওয়ান্ত। শুধুমাত্র ফুটেজ পাওয়ার জন্য মানুষ কতখানি নীচে নামতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ এই অভিনেত্রী। গোটা দেশ যখন সুশান্তের মৃত্যুতে শোকস্তব্ধ এমন সময় নিজেকে খবরে রাখতে এক অভিনব পন্থা বেছে নিলেন রাখি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে রাখি দাবি করেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত তার স্বপ্নে এসেছিল এবং তাকে একটি বিশেষ বার্তা দিয়ে গেছে যা সকল ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে এই ভিডিও করছেন রাখি।

রাখি বলেন, স্বপ্নে সুশান্ত সিং রাজপুত এসে তাকে বলেছেন তিনি আবার পুনর্জন্ম নেবেন। এইবার সুশান্ত আসছেন বদলা নিতে। রাখি গর্ভের সন্তান হয়েই তিনি আবার এই পৃথিবীতে আসতে চলেছেন। বর্তমানে ইন্ডাস্ট্রি যখন নেপোটিজমের মত গম্ভীর ইস্যু নিয়ে সোচ্চার হচ্ছেন তখন অভিনেত্রী রাখি রয়েছেন ঠাট্টার মেজাজে।

তিনি আরো বলেন, সুশান্ত তাকে বলেছেন, গোটা বলিউড অভিনেতাকে একঘরে করেছিল, তাকে বয়কট করেছিল। সুশান্তের পক্ষ নিয়ে সরব হওয়ার জন্য কঙ্গনা রানাওয়াতকে ধন্যবাদ জানান রাখি। কিন্তু যারা সুশান্তের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন তাদের কাউকেই ছাড়বে না সুশান্ত।

আরো কিছু বোকাবোকা দাবি করে প্রযোজক ও নির্মাতাদের উদ্দেশ্যে রাখি বলেন সুশান্তের অসম্পূর্ণ ছবিগুলিতে একমাত্র তার এবং সানি লিওনের আইটেম ডান্স রাখলেই সেই ছবিগুলি সুপারহিট হবে। সুশান্ত এখনো পর্যন্ত যা ছবি করেছে তার জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার, এই মর্মে ‘ফিল্মফেয়ার’ এবং ‘আইফা’কে রাখি অনুরোধ করেছেন।

সুশান্তের মৃত্যুর পর এমন ঠাট্টা ও নোংরামির কারণে স্বাভাবিকভাবেই যথেচ্ছ ট্রোল করা হয় রাখিকে, নেটিজেনদের তীব্র কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। যদিও এসবে তার কিছু যায় আসে না, তিনি চিরকালই নিজের ‘ড্রামা কুইন’ ইমেজ বজায় রাখতে রাজি। এখন দেখে নিন রাখি সাওয়ান্তের পোস্ট করা সেই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on