Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুশান্তের পোষ্যর সঙ্গে সময় কাটাতে দেখা গেল অভিনেতার বাবাকে, নেট দুনিয়ায় ছবি ভাইরাল

Updated :  Tuesday, July 28, 2020 2:45 PM

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু একমাস পেরিয়ে প্রায় কিছুদিন চলে গেছে কিন্তু তার মৃত্যু তার অনুরাগীরা সহ বহু মানুষ এখনো মেনে নিতে পারছেন না। বহু মানুষই তার মৃত্যুর পর তার পরিবার আত্মীয়-স্বজনদের সমবেদনা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তার বাবা কে কে সিং এর জন্য বিশেষভাবে সমবেদনা জানিয়েছেন বহু মানুষ।

সঙ্গে তার পোষ্য কুকুর ‘ফজ’ কেমন আছেন তা জানতেও আগ্রহী নেটিজেন। সম্প্রতি সুশান্তের দিদি সোশ্যাল মিডিয়ায় সেই ফজের সঙ্গে দাঁড়াবার সময় কাটানোর একটি ছবি পোস্ট করেন। সেই ছবি পোস্ট হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রামে পিঙ্কভিলা পেজে সবার প্রথমে দেখা যায় ও সেখানে 40 হাজারেরও বেশি লাইক পড়ে কিছুক্ষণের মধ্যেই। কমেন্টেও তার দুঃখ প্রকাশের মন্তব্য করেন।

প্রসঙ্গত মৃত্যুর পর বিভিন্ন তথ্য সামনে আসে। বি-টাউনের মধ্যে পরিচালক এবং প্রযোজক দের নাম বিভিন্ন তথ্য উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। এই মৃত্যু তদন্ত করছেন মুম্বাই পুলিশ। এই তদন্তের জন্য বলিউডের নামি দামি কিছু সেলিব্রেটি এবং সুশান্ত আত্মীয়-পরিজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।