Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হট অবতারে বাংলাদেশি অভিনেত্রী জয়া এহসান, মুহূর্তে ভাইরাল ছবি

Updated :  Monday, October 19, 2020 9:58 PM

জয়া এহসান মানেই ‘ইনোসেন্ট বিউটি’। তবে সম্প্রতি তাঁর দুটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে জয়া এহসান পরে আছেন লাল টিউব টপ এবং তাঁর স্ট্রেট হেয়ার খোলা রয়েছে। এই ধরনের ওয়েস্টার্ন আউটফিটে জয়া যথেষ্ট জনপ্রিয় হয়েছেন। আরেকটি ছবিতে জয়া পরে আছেন ফ্লোরাল লেহেঙ্গা ও সোনালী চোলি। তাঁর এই লুকেও রয়েছে অপাপবিদ্ধতার ছোঁয়া। জয়ার ছবিগুলি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।

জয়া আদতে বাংলাদেশের মেয়ে হলেও টলি টাউনের যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। বহুদিন ধরেই ইন্ডাস্ট্রিতে লড়াই করছিলেন জয়া। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ফিল্ম ‘রাজকাহিনী’-তে তাঁকে সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এই চরিত্রটি ইন্ডাস্ট্রিতে তাঁর কেরিয়ারকে এগিয়ে নিয়ে যায়। জয়া এই মুহূর্তে টলি টাউনের জনপ্রিয় কমার্শিয়াল অভিনেত্রীদের মধ্যে একজন।

অভিনেত্রী হলেও জয়া এহসান তাঁর ঘরোয়া ইমেজের জন্য বিখ্যাত। লকডাউনের সময় জয়া বাংলাদেশে তাঁর বাড়িতেই ছিলেন। সেই সময় জয়া তাঁর নানির পরামর্শ অনুযায়ী নারকেল তেল দিয়ে চুলের যত্ন নিতেন। এই টিপস তিনি তাঁর অনুরাগীদের সাথেও শেয়ার করেছেন। জয়া এহসানের মধ্যে পাশের বাড়ির মেয়েকে খুঁজে পান তাঁর অনুরাগীরা। তাঁর এই ইমেজ নেটিজেনদের কাছে তাঁকে রীতিমত গ্রহণযোগ্য করে তুলেছে।