Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লাল হট ড্রেসে ভাইরাল হলেন অভিনেত্রী মধুমিতা সরকার, দেখুন ছবি

Updated :  Monday, October 26, 2020 6:27 PM

ইদানিং মধুমিতা সরকার প্রায়ই নতুন চমক দিচ্ছেন তাঁর ভক্তকুলকে। সম্প্রতি তিনি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে তাঁর পরনে রয়েছে লাল রঙের ড্রেস। এই ড্রেসে রয়েছে নেটের কারুকার্য। ড্রেসটির নেকলাইন ডিপ এবং ড্রেসটি সাইড স্লিটেড। এই ফুলস্লিভ ড্রেসটি স্বাভাবিকভাবেই অনেকের নজর কেড়েছে। নেটিজেনদের কাছে লাল রঙের ড্রেসে মধুমিতার নির্মেদ সৌন্দর্য যথেষ্ট প্রশংসিত হয়েছে। এই ছবি শেয়ার করে মধুমিতা সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। নেটিজেনরা অনেকেই তাঁর পুজোর প্ল্যানিং জানতে চেয়েছেন। তবে মধুমিতা এই বিষয়ে মুখ খোলেননি।

টলিটাউনের নতুন মুখের সারির মধ্যে সেরা বাজি মধুমিতা। কিন্তু তাঁর কেরিয়ারের শুরু হয়েছিল টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে। শৈশবে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করলেও পড়াশোনার চাপে মধুমিতা ইন্ডাস্ট্রি থেকে সরে গিয়েছিলেন। পরে ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালের মাধ্যমে আবার ইন্ডাস্ট্রিতে ফিরে আসেন তিনি। এই সিরিয়ালে তিনি একটি অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করেন। এরপর স্টার জলসায় বেশ কিছু সিরিয়াল করলেও তাঁকে জনপ্রিয়তা এনে দেয় ‘বোঝে না সে বোঝে না ‘ সিরিয়ালটি। এই সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্র ‘পাখি’ দর্শকদের মন জয় করে নেয়। সিরিয়ালের পাখির গয়না ও পোশাকের ফ্যাশন অনুকরণ করতে শুরু করেন অনেকে। কিন্তু ‘কুসুম দোলা’ ধারাবাহিকটি মধুমিতার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই ধারাবাহিকে তাঁর অভিনীত চরিত্র ‘ইমন’ হয়ে ওঠে দর্শকদের পাশের বাড়ির মেয়ে। মধুমিতা এরপর ফিল্মের অফার পেতে শুরু করেন। টলিটাউনে ‘লাভ আজ কাল পরশু ‘ ফিল্মের মাধ্যমে মধুমিতা ডেবিউ করেন। এখন তিনি বেশ কিছু ফিল্মে কাজ করছেন যার মধ্যে রয়েছে মৈনাক ভৌমিক পরিচালিত ছবি ‘চিনি’।

 

View this post on Instagram

 

Ashtami on the rocks!! #shubhoashtami #igdurgapujo #durgapuja2020

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

‘সবিনয় নিবেদন’ সিরিয়ালের ফ্লোর থেকে প্রেম শুরু হয়েছিল মধুমিতা ও সৌরভের। পরে তাঁরা বিয়ে করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সৌরভের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ আনেন মধুমিতা। এরপর মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। আপাতত এখন দুজনেই তাঁদের কেরিয়ার নিয়ে ব্যস্ত।