Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হবু বরের হাত থেকে সিঁদুর মাখলেন প্রমিতা, গৃহলক্ষ্মীর আরাধনায় ব্যস্ত টেলি নায়িকা

Updated :  Friday, October 30, 2020 10:13 PM

কয়েকদিন পরেই বিয়ের সানাই বাজতে চলেছে বাংলা সিরিয়ালের মিষ্টি অভিনেত্রী প্রমিতার উদ্যানে। পাত্রের সঙ্গে পরিচয় আপনারা ছবিতেই করে নিয়েছেন। আজ্ঞে হ্যাঁ, সাত ভাই চম্পা’ ধারাবাহিকের রুদ্রজিৎ। এই বাংলা সিরিয়ালে প্রমিতা-রুদ্রজিৎকে একই সঙ্গে অভিনয় করতে দেখা যায়। সম্প্রতি প্রমিতা ও রুদ্র তাঁদের সিঁদুর খেলার ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

হবু বরের হাত থেকে সিঁদুর মাখলেন প্রমিতা, গৃহলক্ষ্মীর আরাধনায় ব্যস্ত টেলি নায়িকা

বিয়ের দিন ঠিক করে ফেলেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রমিতা চক্রবর্তী ও অভিনেতা রুদ্রজিৎ মুখার্জি। আগামী বছরের ১৪ ই ফেব্রুয়ারি ভ‍্যালেন্টাইনস ডে-র দিন পুরুলিয়ার রিসর্টে হবে রুদ্র ও প্রমিতার রেজিস্ট্রি বিয়ের অনুষ্ঠান। একই দিনে তাঁদের এনগেজমেন্ট হবে বলে সূত্রের খবর।

হবু বরের হাত থেকে সিঁদুর মাখলেন প্রমিতা, গৃহলক্ষ্মীর আরাধনায় ব্যস্ত টেলি নায়িকা

নতুন ফ্ল্যাট কেনাও হয়ে গেছে। এবারে সেই ফ্ল্যাটে গৃহলক্ষ্মী হয়ে ধরা দিলেন প্রমিতা। লক্ষ্মী পুজোর আরাধনায় মেতে উঠলেন বাংলা সিরিয়ালের এই মিষ্টি কাপল। নিজের হাতেই গৃহ লক্ষ্মীকে সাজালেন ফুলে ফুলে।

এদিন প্রমিতা সেজেছিলেন লাল শাড়িতে, কপালে লাল টিপ, সোনার গয়না, কানে ঝুমকো দুলে পাশাপাশি রুদ্রজিৎ সেজেছিলেন সাদা পাঞ্জাবীতে।

হবু বরের হাত থেকে সিঁদুর মাখলেন প্রমিতা, গৃহলক্ষ্মীর আরাধনায় ব্যস্ত টেলি নায়িকা