Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিকিনি পরে হট অবতারে ধরা দিলেন অভিনেত্রী অনিন্দিতা বোস

Updated :  Tuesday, November 3, 2020 10:22 PM

সম্প্রতি ভাইরাল হলো অভিনেত্রী অনিন্দিতা বোস-এর একটি বিকিনি পরা ছবি। নেটিজেনদের কাছে এই ছবিটি প্রশংসিত হলেও তাঁদের মনে হচ্ছে ইন্সটাগ্রাম যেন অভিনেত্রী দেবলীনা কুমার ও অনিন্দিতার যুদ্ধক্ষেত্র হয়ে যাচ্ছে। পুজোর পরেই দেবলীনা ও উত্তমকুমারের পৌত্র অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের বিয়ের কথা রয়েছে। এর মধ্যেই অনিন্দিতার বিকিনি পরে ভাইরাল হওয়া নেহাত কাকতালীয় ব্যাপার নয়। প্রসঙ্গত, গৌরব চট্টোপাধ্যায় আগে অনিন্দিতা বোসকে বিয়ে করেছিলেন।

গৌরব ও অনিন্দিতার সম্পর্ক যখন শুরু হয়েছিল তখন গৌরবের কেরিয়ার হালে পানি পাচ্ছিল না। কিন্তু অনিন্দিতা তখন নামী অভিনেত্রী। বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে অনিন্দিতার। গৌরবের পরিবারও খুশি ছিলেন গৌরব-অনিন্দিতার সম্পর্ক নিয়ে। একসময় অনিন্দিতাই গৌরবকে নিজের রোজগারের টাকায় একটি রূপোর আঙটি কিনে গৌরবের আঙুলে পরিয়ে বিয়ের প্রস্তাব দেন। অনিন্দিতা ও গৌরবের বিয়ে ছিল মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর বাড়ির প্রথম আনন্দানুষ্ঠান। মহানায়কের বাড়ির এই বিয়ে ঘিরে মিডিয়া ও আমজনতার উত্তেজনা ছিল তুঙ্গে। অনিন্দিতা ও গৌরবের বিয়ের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন গৌরবের পরিবারের তরফে উত্তমকুমারের স্ত্রী ও গৌরবের ঠাকুমা প্রয়াত গৌরী দেবীর জড়োয়ার সেট দিয়ে অনিন্দিতাকে আশীর্বাদ করা হয়। মহানায়কের বাড়ির এই বিয়ের প্রতিটি মুহূর্ত তুলে ধরেছিল সংবাদমাধ্যম। মহানায়ক উত্তমকুমারের নাতি ও নাত-বৌ হিসাবে গৌরব ও অনিন্দিতার বিশেষ ইন্টারভিউ নেওয়া হয়। অনিন্দিতার বিয়ের পর প্রথম লক্ষ্মীপুজোর আয়োজন মহানায়কের বাড়ির রীতি অনুযায়ী বাড়ির বৌ হিসাবে অনিন্দিতাই করেন। সেই বছর অনিন্দিতা নিজের হাতেই মা লক্ষ্মীকে সাজিয়েছিলেন এবং প্রসাদ তৈরী করেছিলেন।

কিন্তু যে বিয়েকে ঘিরে আপামর বাঙালি নস্টালজিক হয়ে পড়েছিলেন, মহানায়কের নাতি ও নাত-বৌ গৌরব-অনিন্দিতার বিয়েতে কোনো অজানা কারণে চিড় ধরে। একসময় গৌরব অনিন্দিতার বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। এরপর অনিন্দিতা পরিচালক অভিমন্যুকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়েও টেকেনি। বছর ঘোরার আগেই অনিন্দিতা ও অভিমন্যুর ডিভোর্স হয়ে যায়। এই মুহূর্তে অনিন্দিতা অভিনেতা সৌরভ দাসের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন।

টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার পর ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘গানের ওপারে’ সিরিয়ালের ঝিনুকের চরিত্র অনিন্দিতাকে জনপ্রিয়তা এনে দেয়। এরপর বহু ফিল্ম করলেও অনিন্দিতা সেই জনপ্রিয়তা পাননি। সম্প্রতি অনিন্দিতা ‘পাতাললোক’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তাঁর অভিনয় নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।