Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শার্টের বোতাম খোলা, সাহসী লুকে ক্যামেরার সামনে অভিনেত্রী ইশা সাহা, ভাইরাল ছবি

Updated :  Friday, November 27, 2020 3:32 PM

সম্প্রতি টলিউডের অভিনেত্রী ইশা সাহা তাঁর একটি ছবি শেয়ার করলেন ইন্সটাগ্রামে। এই ছবিতে যথেষ্ট সাহসী ‘লুক’-এ দেখা গেল ইশাকে। ইশার পরনে ছিল সাদা শার্ট যার বুকের দুটি বোতাম খোলা। ইশা এই ফটোটি শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। এর আগে ইশাকে ঘরোয়া লুকেও দেখা গেছে। লাল রঙের শাড়িতে ইশাকে অনন্যসুন্দরী লেগেছে।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পাশ করার পর ইশার অভিনয়ের হাতেখড়ি হয় 2016 সালে স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’-এর মাধ্যমে। এই সিরিয়ালে ‘লবঙ্গ’ চরিত্রে ইশার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। এরপর ইশার কাছে আসতে থাকে ফিল্মে অভিনয়ের প্রস্তাব। 2017 সালে অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত ‘প্রজাপতি বিস্কুট’ ফিল্মে অভিনয়ের মাধ্যমে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইশার ফিল্মি কেরিয়ার শুরু হয়। এই ফিল্মে ইশার অভিনয় প্রশংসিত হয়। এই ফিল্মে অভিনয়ের জন্য ‘থার্ড ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট’-এ ইশা সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন।

এরপর ইশাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বাংলা ফিল্ম ‘সোয়েটার’ -এর মাধ্যমে ইশা শক্তিশালী অভিনেত্রী হিসেবে টলিউডে স্থান তৈরী করে নেন। ‘সোয়েটার’ 2019 সালে বাংলা ফিল্মের বক্স অফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছিল। খুব তাড়াতাড়ি বাংলা ফিল্ম ‘গোলন্দাজ’ মুক্তি পাবে সিনেমা হলে। ধ্রুব ব্যানার্জি পরিচালিত এই ফিল্মে অভিনেতা দেব-এর বিপরীতে অভিনয় করেছেন ইশা। এছাড়া জি ফাইভ-এ বীরসা দাশগুপ্ত পরিচালিত ওয়েব সিরিজ ‘মাফিয়া’য় অভিনয় করেছেন ইশা।