Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিচ্ছেদ ভুলে ছেলে ‘ঝিনুক’কে নিয়ে এ কী বললেন অভিনেত্রী শ্রাবন্তী? ইনস্টাগ্রামে ভাইরাল পোস্ট

Updated :  Sunday, November 29, 2020 6:46 PM

এক বা দুই নয়, এই নিয়ে তিন নম্বর। এই নিয়ে তিন-তিনবার বিয়ে ভাঙনের পথে টলিউডের এই প্রথম সারির মিষ্টি নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির সংসার। বিয়ের দুবছর ও হয়নি এর মধ্যে বেজে উঠেছে বিচ্ছেদের ঘন্টা। লকডাউনে রোশন এবং শ্রাবন্তীর ভালোবাসার নানান প্রতিচ্ছবি ভেসে এসেছিল নিজেদের সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এখন এসব কিচ্ছু নেই। শুধু শ্রাবন্তীর প্রোফাইলে উঁকি মারলে ২-৩ টে ছবি রোশনের সাথে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে যা ও বা আছে রোশনের প্রোফাইলে তাও নেই। এরপর থেকে পুরো পুরি পরিষ্কার যে অভিনেত্রীর এই বিয়েও টিকলোনা।

এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল শ্রাবন্তীর ৷ রাজীব ও শ্রাবন্তীর এক ছেলেও রয়েছে নাম অভিমন্যু। ডাক নাম ঝিনুক। নানান রেষারেষি নিয়ে প্রথম বিয়ে টিকলোনা ৷ তারপর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে ভালবাসায় জড়ান শ্রাবন্তী ৷ বিয়েও করেন ঘটা করে ৷ সে সম্পর্কও এক বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যায় ৷ কৃষ্ণবিরাজকে ডিভোর্স দেন ৷ আর তারপর রোশন সিংয়ের সঙ্গে আলাপ, প্রেম ও জমজমাট বিয়ের অনুষ্ঠান ৷ এই বিয়েও এবার ভাঙনের পথে। এবার এই নিয়ে ট্রোলের মুখে শ্রাবন্তী।

কিন্তু শ্রাবন্তী এখন এসব কানে না দিয়ে নিজের অভিনয় আর সন্তানদের নিয়ে মগ্ন। এক নয় এখন দুই সন্তানের মা শ্রাবন্তী। শ্রাবন্তীর এক ছেলে ঝিনুকের কথা সবাই জানে। কিন্তু এবার শ্রাবন্তী শুরু করলেন নতুন ইনিংস। নিজেই এবার খুলে ফেললেন, “ফিটনেস এম্পায়ার “। এই চলতি মাসের নভেম্ভরে এই কলকাতার বিলাসবহুল এই জিমের উদ্বোধন নিজেই করলেন নায়িকা। আর এক সংবাদমাধ্যমে জানালেন,শুধু এটা কোনো জিম নয়। এই ফিটনেস এম্পায়ার সব সময় তাঁর হৃদয়ের কাছাকাছি থাকবে বলে মন্তব্য করেন অভিনেত্রী । এখন অভিনয়ের পাশাপাশি এই জিমে সময় কাটাতে ভালোবাসেন অভিনেত্রী। একসপ্তাহ পর ধনতেরাসের দিন তিনিও খুললেন জিম ফ্র্যাঞ্চাইজি ‘কিক ২’। শুধু এখানেই থেমে নেই রোশন সঙ্গে কলকাতায় আনেন গ্র্যাভিটি ‘গিয়ার’-এর মতো ব্র্যান্ডেড স্পোর্টস শ্যুয়ের ব্যবসা। আবার স্ত্রীকে উদ্দেশ্য করে লিখলেন, ‘‘ফিট থাকতে ‘এম্পায়ার’ বা সাম্রাজ্যের দরকার পড়ে না। তার জন্য ‘কিক’-ই যথেষ্ট।’’

অবশ্য দুজন দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো না করলেও চলছে এক ঠান্ডা লড়াই। আর এই ঠান্ডা লড়াই আদেও কি অবসান ঘটবে কিনা কেউ জানেনা। কিন্তু এইসবের মাঝে বেশ আছেন দুজনেই। রোশন নিজের মতো করে জীবন অতিবাহিত করছে তো অন্যদিকে শ্রাবন্তীও বড়ো ছেলেকে নিয়ে বেশ আছেন। সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়াতে ছেলে ঝিনুকের সাথে ছবি শেয়ার করলেন। ছবি দেখে মনে হচ্ছে কোথাও থেকে এরা শপিং করে ফিরছেন। মা ছেলের একটা দুষ্টু মিষ্টি সেলফি। ছেলে কালো ফ্রেমে বন্দী তো মা ও ছেলের সাথে তাল মিলিয়ে কালো সানগ্লাস পড়লেন। আর এই ছবির ক্যপশানে লিখলেন “ঝিনুককে নিজের ছেলে হিসেবে পেয়ে ধন্য….মা তোমাকে ভালোবাসে”। মুহূর্তে এই ছবিতে লাইকের বন্যা বয়ে চলেছে আর নিমেষে ভাইরাল।