Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঋতুপর্ণা-ম‍্যাজিক অব্যাহত, কালো জাম্পসুটে মনে ঝড় তুললেন অভিনেত্রী

Updated :  Saturday, December 19, 2020 1:41 PM

টলিটাউনের বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই অনন্ত যৌবনের প্রতীক।  ঋতুপর্ণা ইন্সটাগ্রামে ইদানিং যথেষ্ট অ্যাকটিভ হয়ে উঠেছেন।  এবার কালো রঙের জাম্পসুটে ‘ব্ল‍্যাক লেডি’ সেজে ছবি শেয়ার করলেন ঋতুপর্ণা। যথারীতি ঋতুপর্ণা-ম‍্যাজিকে ভাসলেন নেটিজেনরা। ‘ব্ল‍্যাক লেডি’র ছবি শেয়ার হতেই তা প্রবলভাবে ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। অভিনেত্রী অরুণিমা ঘোষ ঋতুপর্ণার ছবির নিচে অনেকগুলি ইমোজি দিয়ে ঋতুপর্ণাকে ভালোবাসা জানিয়েছেন। ঋতুপর্ণা ক্রমশ বুঝিয়ে দিচ্ছেন, তাঁর পাশে অনেক তাবড় নায়িকারা কাত হয়ে যেতে পারেন।

1989 সালে দূরদর্শনে বাংলা ধারাবাহিক ‘শ্বেত কপোত’-এর মাধ্যমে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন ঋতুপর্ণা। এই সিরিয়ালের পর ঋতুপর্ণা ফিল্মে অভিনয়ের জন্য চেষ্টা করতে থাকেন।  তাঁকে সেই সুযোগ করে দেন পরিচালক প্রভাত রায়।  1992 সালে প্রভাত রায়ের পরিচালনায় ‘শ্বেত পাথরের থালা’ ফিল্মে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন ঋতুপর্ণা।

একসময় চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল-এর মত নায়কদের সঙ্গে নায়িকা হিসাবে অভিনয় করেছেন ঋতুপর্ণা।  তবে এই সবকটি ফিল্ম ছিল স্টিরিওটাইপ এবং নায়কপ্রধান।  ঋতুপর্ণাকে নায়িকা থেকে অভিনেত্রীতে রূপান্তরিত করেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ।  তিনি 1997 সালে ‘দহন’ ফিল্মে কাস্ট করেন ঋতুপর্ণাকে। আপামর বাঙালি এই ফিল্মের মাধ্যমে আবিষ্কার করেন শক্তিশালী অভিনেত্রী ঋতুপর্ণাকে।  এই ফিল্মে নববিবাহিতা, ধর্ষিতা মেয়ে রোমিতার চরিত্রে অভিনয় করে ঋতুপর্ণার ঝুলিতে আসে জাতীয় অভিনেত্রীর পুরস্কার। এরপর অপর্ণা সেন পরিচালিত ‘পারমিতার একদিন’ ও বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘মন্দ মেয়ের উপাখ্যান’-এর মাধ্যমে ঋতুপর্ণা নিজের স্টিরিওটাইপ লুক ভেঙে বেরিয়ে আসেন। এছাড়াও বাংলাদেশের কিছু ফিল্ম ও বলিউডের কয়েকটি হিন্দি ফিল্মে অভিনয় করেছেন ঋতুপর্ণা। কয়েক বছর আগে ঋতুপর্ণা ‘প্রিজম এন্টারটেনমেন্ট’ নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেছেন।