Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মিমির ফটোশুট, লাল রঙের পোশাকে উষ্ণতা ছড়ালেন নেট দুনিয়ায়, দেখুন ভিডিও

Updated :  Sunday, December 20, 2020 6:56 PM

সম্প্রতি টলিউডের অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ফটোশুটের জন্য গিয়েছিলেন মৌসুনী আইল‍্যান্ডে। সেখানে সি বিচে লাল রঙের পোশাকে একটি ভিডিও তুলে মিমি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। ইন্সটাগ্রামে  ভিডিওটি শেয়ার করে ফটোশুটের সময় মিমি তাঁরই দেওয়া ড্রোনের ইনস্ট্রাকশন নিয়ে নিজেই মজা করেছেন। এই ফটোশুটে মিমির পরনে রয়েছে একটি লাল রঙের ফ্লেয়ার শাড়ি ও স্লিভলেস ব্লাউজ। মিমির এই লুক নেটিজেনদের পছন্দ হয়েছে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ফিল্ম ‘ড্রাকুলা স‍্যার’। এই ফিল্মে মিমির অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ফিল্ম করোনা আবহেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে। এমনকি এই ফিল্মটি হিন্দিতে ‘ডাব’ করার কথাও চলছে। এছাড়া সম্প্রতি মিমি ও জিৎ অভিনীত ফিল্ম ‘বাজি’র ট্রেলার লঞ্চ হয়েছে ইউটিউবে। ট্রেলারটি লঞ্চ হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ‘বাজি’ ছবির এর অধিকাংশ অংশের শুটিং হয়েছে লন্ডনে।

অভিনেত্রী হিসেবে ব্যস্ত থাকলেও সাংসদ হিসেবেও যথেষ্ট কাজ করেন মিমি। প্রায়ই নিজের পাটুলির অফিসে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং তা সমাধান করার ব্যবস্থা করেন তিনি। করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় মিমি নিজের উদ্যোগে ত্রাণ বন্টন করেছিলেন। তবে তাঁর কেন্দ্র দক্ষিণ কলকাতার যাদবপুরের বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন, মিমি যাদবপুরের উন্নয়নের জন্য কোন কাজ করছেন না। কিন্তু মিমি জানিয়েছেন, এই মুহূর্তে যাদবপুরের কিছু এলাকার যা পরিস্থিতি তাতে সেই এলাকাগুলির উন্নয়নে কিছু সময় লাগবে।