Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বরুণ ধাওয়ানের পর বিয়ে করতে চলেছেন শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর, বলিউডে জোর গুঞ্জন

Updated :  Tuesday, January 26, 2021 9:43 PM

বলিটাউনেও শুরু হয়ে গেল বিয়ের মরসুম। সম্প্রতি হয়েছে অভিনেতা বরুণ ধাওয়ান (varun Dhawan) ও তাঁর প্রেমিকা নাতাশা দালাল (Natasha Dalal)-এর। বরুণ নিজের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে অভিনেত্রী  শ্রদ্ধা কাপুর (Shradhdha kapoor)-এর বন্ধু রোহন শ্রেষ্ঠ (Rohan sherastha) বরুণ ও নাতাশাকে শুভেচ্ছা জানান। বরুণ, রোহনকে প্রশ্ন করেন, তিনি ও শ্রদ্ধা বিয়ের জন্য তৈরী কিনা। রোহন এই প্রশ্নের কোনো জবাব দেননি।  শ্রদ্ধাও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

পেশায় সেলিব্রিটি ফটোগ্রাফার রোহনের সঙ্গে শ্রদ্ধার  সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে বলিউডে। লকডাউনের সময় শ্রদ্ধা ও রোহনকে একসঙ্গে রাস্তায় বেরোতে দেখা গিয়েছিল। এমনকি লকডাউনের আগে বিভিন্ন পার্টিতেও একসঙ্গে দেখা গেছে রোহন ও শ্রদ্ধাকে। কিন্তু শ্রদ্ধা বা রোহন কেউই স্বীকার করেননি সম্পর্কের কথা। শক্তি কাপুর (Shakti kapoor)-কে তাঁর কন্যা শ্রদ্ধার বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনি মেয়ের পছন্দকে গুরুত্ব দেন।  তবে রোহনের নাম শক্তি কাপুরের মুখেও শোনা যায়নি।

একসময় প্রযোজক-অভিনেতা ফারহান আখতার (Farhan Akhtar)-এর সঙ্গেও শ্রদ্ধার সম্পর্কের গুজব রটেছিল।  সেইসময় শক্তি কাপুরের হস্তক্ষেপে শ্রদ্ধার সঙ্গে ফারহানের বন্ধুত্ব ভেঙে যায়। একইসঙ্গে ফারহান ও শিবানী দান্ডেকর (Shibani Dandekar)-এর সম্পর্ক সামনে আসে। তার আগে অভিনেতা আদিত্য রায় কাপুর(Aditya Ray Kapoor)-এর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন শ্রদ্ধা।  কিন্তু পরে সেই সম্পর্ক ভেঙে যায়।