Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অন্ধকার ঘরে ঠোঁটে ঠোঁট রেখে ঘনিষ্ঠতায় মজলেন দামিনী-অভিমণ্যু, ফের ভাইরাল শ্রাবন্তীর ছেলে

Updated :  Thursday, January 28, 2021 3:13 PM

সম্প্রতি মডেল দামিনী ঘোষ (Damini Ghosh) নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, দামিনীর পোষা হাস্কি কুকুর দামিনী ও অভিমন্যুর সঙ্গে খেলা করছে। ঘরের মধ্যে জ্বলছে আবছা আলো। দামিনী ও অভিমন্যু পাশাপাশি বসে রয়েছেন। তবে তাঁদের মুখ দেখা যাচ্ছে না। তাঁদের পায়ের অংশ দেখা যাচ্ছে। ভিডিও জুড়ে শুধুই খুদে হাস্কির দুষ্টুমি।

চলতি বছরের গোড়ায় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee)-র পুত্র অভিমন্যু চ্যাটার্জি (Abhimanyu chatterjee) ও তাঁর প্রেমিকা দামিনী ঘোষ(Damini Ghosh) ছুটি কাটাতে গিয়েছিলেন রাজস্থানে। সেখানে আজমেঢ় শরিফে গিয়েছিলেন দুজনে। আজমেঢ় শরিফের কিছু ছবি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন দামিনী। বৃহস্পতিবার দামিনীর ইন্সটাগ্রাম স্টোরিতে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, অভিমন্যু ও দামিনী দুজনেই করোনা বিধি মেনে মুখে মাস্ক পরে রয়েছেন। অভিমন্যুর পরনে রয়েছে কালো রঙের কুর্তা ও সাদা ফেজ টুপি। দামিনীর পরনে রয়েছে বেজ রঙের সালোয়ার কামিজ। আজমেঢ় শরিফে খাজা মইনুদ্দিন চিশতির দরগার নিয়ম মেনে দামিনী মাথায় ঘোমটা দিয়েছেন। এছাড়া রাজস্থানে পুস্কর লেক ও ব্রহ্মা মন্দিরেও গিয়েছেন অভিমন্যু ও দামিনী।

রাজস্থানের মরুভূমিতে মাথায় রাজস্থানি পাগড়ি পরে ছবি তুলে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন দামিনী তাঁর পরনে ছিল কালো রঙের সোনালি কারুকার্য করা আনারকলি। নতুন বছরে অভিমন্যু ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন দামিনীর সাথে। ছবিগুলি শেয়ার করে অভিমন্যু বলেন, তিন বছর হয়ে গেল, দামিনীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিমন্যু। পেশায় ফ্যাশন ফটোগ্রাফার অভিমন্যুর সঙ্গে মডেল দামিনীর সম্পর্কের রসায়ন সুন্দরভাবে ধরা পড়েছে।

কিন্তু অদ্ভুত ভাবে, অভিমন্যুকে নিয়ে ট্রোল করা শুরু হয়ে গেছে নেটদুনিয়ায়। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, যেখানে তাঁর মা শ্রাবন্তীর বিয়ে ভেঙে যাচ্ছে, সেই পরিস্থিতিতে অভিমন্যু কি করে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন! কিন্তু অনেকে বলেছেন, অভিমন্যুর একটা নিজস্ব সত্ত্বা রয়েছে, স্বাধীন জীবন রয়েছে। সবসময় তাঁর জীবনের সঙ্গে তাঁর অতীতের ছায়া বা তাঁর মায়ের ব্যক্তিগত জীবনের ছায়া না মেশানোই ভালো। জীবনে এত উথালপাথাল সত্ত্বেও অভিমন্যু কিন্তু বিপথে চলে যাননি। বরং তিনি মন দিয়েছেন ফ্যাশন ফটোগ্রাফিতে। সোশ্যাল মিডিয়ায় তাঁর কাজের শোকেস দেখলে বোঝা যায়, তাঁর ফটোগ্রাফির শৈলী যথেষ্ট নিপুণ।

ট্রোলের জবাব দিতে নিজের আদরের ঝিনুকের প্রেম নিয়ে মুখ খুলেছেন শ্রাবন্তী। অভিমন্যুর ডাকনাম ঝিনুক। শ্রাবন্তী বলেছেন, তাঁর ছেলের সঙ্গে দামিনীর সম্পর্কের কথা অনেকদিন ধরেই জানেন তিনি। শ্রাবন্তী মনে করেন, অভিমন্যুর যা বয়স, তাতে এটাই তাঁর স্বাভাবিক প্রবৃত্তি হওয়া উচিত। অভিমন্যু নিজে বরাবর অভিমানী। তাই তিনি বলেছেন, যেসব মানুষের নোংরা মানসিকতা রয়েছে, তাঁরা সেভাবেই ভালোবাসাকে বিচার করবেন। প্রতিদিন এই ধরনের মন্তব্য শুনতে শুনতে তিনি এবং তাঁর মা এখন অভ্যস্ত হয়ে গেছেন।

অভিমন্যু তাঁর মা শ্রাবন্তীকে ‘দি ফিটনেস এম্পায়ার’-এর কাজেও সাহায্য করেন। ‘দি ফিটনেস এম্পায়ার’ উদ্বোধন হয় গত বছর 8 ই নভেম্বর। তার আগে অভিমন্যু সোশ্যাল মিডিয়ায় ‘বড় খবর আসছে’ বলে পোস্ট করে ‘দি ফিটনেস এম্পায়ার’-এর প্রোমোশন ও মার্কেটিং শুরু করেছিলেন। সেই সময়ও তাঁকে ট্রোল করেছিলেন নেটিজেনরা। জীবনের এত চড়াই-উতরাইতেও নিজের মা-কে ভালোবেসে তাঁর সঙ্গেই থেকেছেন অভিমন্যু। এখনও তিনি ও তাঁর মা শ্রাবন্তী বাইপাসের ধারে শ্রাবন্তীর ফ্ল্যাটে থাকেন। নেটিজেনরা যতই ট্রোল করুন, অভিমন্যু একদিন সংস্কারের চক্রব‍্যুহ ভেদ করে সবার মন জিতে নেবেন।