Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফ্যাশনে নজর কাড়ল অভিনেত্রী সহিনী সরকার, গোটা জ্যাকেট জুড়ে বিগ বি-র নানা মুহূর্ত

Updated :  Saturday, March 27, 2021 8:22 AM

বলিউডের ফ্যাশন সবসময়ই নজরকাড়া হয়। আশির দশকে মাইকেল জ্যাকসন (Michael Jackson) -এর ছবি দেওয়া জ্যাকেট পরার চল ছিল। কয়েক বছর আগে রাখি সাওয়ান্ত (Rakhi sawant) খবরের শিরোনামে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)-র ছবি দেওয়া গাউন পরে। রাখির এই গাউনকে অশ্লীল বলা হয়েছিল। কিন্তু ক্রমশ সেই ট্রেন্ড অনুসরণ করছে টলিউড।

সম্প্রতি মিরচি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সোহিনী সরকার (sohini sarkar) উপস্থিত হলেন অমিতাভ বচ্চন (Amitabh bachachan)-এর ছবি দেওয়া জ্যাকেট পরে। গোটা জ্যাকেট জুড়ে ছিল বিগ বি-র নানা মুহূর্তের ছবি। সোহিনীর এই জ্যাকেট চর্চার বিষয় হলেও ফ্যাশন ডিজাইনারদের একাংশের পছন্দ হয়নি সোহিনীর স্টাইল। তাঁদের মতে, স্টাইল করলেই হয় না, অবশ্যই তা চেহারার সঙ্গে মানানসই কিনা তাও বুঝতে হয়। এই জ্যাকেটের সঙ্গে সোহিনী পরেছিলেন কালো রঙের টি-শার্ট ও ট্রাউজার। সোহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বর্তমান বয়ফ্রেন্ড রণজয় বিষ্ণু (Ronojoy Bishnu)। সোহিনী ফ্যাশনেবল সাজার চেষ্টা করলেও রণজয়কে ইদানিং একই ড্রেসে সর্বত্র দেখা যায়। এখানেও তার ব্যতিক্রম হল না। রণজয়ের পরনে ছিল তাঁর বিখ্যাত কালো শার্ট। সোহিনী ও রণজয়কে একসঙ্গে ক্যামেরাবন্দী হতে দেখা গেলেও রণজয়ের মুখ দেখে মনে হল, তিনি খুব একটা খুশি নন।

তবে মিরচি মিউজিক অ্যাওয়ার্ডে নজর কাড়লেন মনামী ঘোষ (monami ghosh)। নীল রঙের সিকুইনড গাউনে মনামীকে মনে হচ্ছিল ‘স্টাইল দিভা’। সোহিনীর অবশ্যই মনামীকে দেখে কিছু শেখা উচিত। সোহিনী ও মনামীর খুনসুটি ক্যামেরাবন্দী হয়েছে। সোশ্যাল মিডিয়াতে সোহিনীর তুলনায় মনামী অধিক ভাইরাল হয়ে চলেছেন।