Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কেরিয়ারের শুরুতেই জোর ধাক্কা, সমস্ত প্রতিকূলতাকে জয় করে কিভাবে হয়ে উঠলেন মাধুরী

Updated :  Wednesday, April 14, 2021 8:31 AM

বলিউড জগতে অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলে মাধুরী দীক্ষিত। সিনেমা জগতের বেশকিছু চরিত্রে অভিনয় করার মাধ্যমে তিনি দর্শকের মন জয় করে এসেছেন বহু বছর ধরে। তার বয়স টা কিন্তু প্রায় ৫০ ছাড়িয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তার গ্ল্যামার কিন্তু কমেনি। মাঝেমধ্যে তিনি তার স্বামী শ্রীরাম নেনের সঙ্গে ছবি পোস্ট করে থাকেন। তার সঙ্গে তার দুই ছেলে কেও দেখা যায়। সম্প্রতি, মাধুরী তার পুরো পরিবারের সঙ্গে গিয়েছিলেন মালদ্বীপে। সেখানে তিনি বেশ কিছু ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে।

তবে এই সাফল্যের রাস্তাটি কিন্তু খুব একটা সহজ ছিল না। এখন তাকে বিভিন্ন বিষয়ের মঞ্চে বিচারক হিসেবে দেখা যায়। কিন্তু এত দূর অব্দি আস্তে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। প্রথমে তাকে বহু প্রযোজকের দরজায় দরজায় ঘুরতে হয়েছিল। তার কোনো রকম ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না। প্রথম দিকে তিনি কোন কাজ পাননি কিন্তু অভিনয় জগতে আসা তার বরাবরের একটা ইচ্ছে।

তারপরে হঠাৎ করে তার আলাপ হয় অনিল কাপুরের ম্যানেজার রাকেশ নাথের সাথে। তার পরেই তিনি সানি লিওনের সাথে ত্রিদেব ছবিতে অভিনয় করলেন। তার আগে মুক্তি পেল তেজাব। এই দুটি ছবিতে অসাধারণ অভিনয় এর পরে তাকে আর কখনো পিছন ফিরে তাকাতে হল না। খুব ছোট বয়স থেকেই নৃত্যের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। ২২ বছর হয়ে গেল তিনি সংসার সামলাচ্ছে ন। শুধু তাই না, জীবনে ৬ বার ফিল্মফেয়ার এবং ২০০৮ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তিনি। একটা সময় পর্যন্ত তিনি সাফল্যের মুখ দেখতে পাননি, কিন্তু তারপরে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে সকল কে পিছনে ফেলে দিয়ে মাধুরী হয়ে ওঠেন বোম্বের রানী।