Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘বাচ্চা দেখেছিলাম, এখন তো পুরো সেক্সি…’, খোলামেলা পোশাকে ট্রোলড ছোট্ট ঝিলিক

Updated :  Friday, May 7, 2021 1:54 PM

“তোমায় ছাড়া ঘুম আসে না মা” এই ধারাবাহিক আমার আপনার সকলের খুব প্রিয় ছিল। এই ধারাবাহিক দিয়ে মা হারানোর কষ্ট কী তা ঝিলিক সকলকে বুঝিয়েছিল নিজের অভিনয় দিয়ে। হ্যাঁ ছোট্ট ঝিলিক তাঁর মায়ের প্রতি ভালোবাসার জন্য বঙ্গবাসীর মনে গেঁথে আছেন এখনো। মায়ের ভালোবাসা পাওয়ার সংগ্রাম ছিল মা সিরিয়ালের মূল উপজীব্য। দীর্ঘ ছয় বছর ধরে টিআরপির শীর্ষে ছিল এই ধারাবাহিক। অবশেষে ছোট্ট ঝিলিক নিজের মায়ের ভালোবাসা খুঁজে পেয়েছিল। ঝিলিকের ভালো নাম তিথি বসু। কিন্তু তিথি নামে তাঁকে খুব কম জনই চেনে। এখন তিথি অভিনয় না করলেও দিনের সাথে সাথে এই মেয়ে অনেকটাই বড় হয়ে গিয়েছে।

তিথি শিশুশিল্পী হিসেবে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। তিথির প্রথম কাজ ছিল সুপারস্টার প্রসেনজিত ও স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত “বন্ধু” সিনেমায় অভিনয় করেন। এরপর তিথি বিখ্যাত টেলিধারাবাহিক ‘মা’ ধারাবাহিকে ঝিলিক চরিত্রে টানা ৬ বছর অভিনয় করেন। এরপর অভিনেত্রী তিথি কয়েকটি কমার্শিয়াল বিজ্ঞাপন করেছিলেন। এরপর তিথি বাংলাদেশের টেলিফিল্ম ‘হৈমন্তী’তে অভিনয় করেছিলেন। এরপর অভিনেত্রী স্টার জলসার ‘ময়ূরপঙ্কী’ ধারাবাহিকে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তীকালে পড়াশোনার চাপে নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নেন তিথি।

এই মুহূর্তে তিথি কলেজে পড়ছেন সাইকোলজি অনার্স নিয়ে। কলেজে উঠে কলেজ প্রেমও করছেন। নিজের প্রেমিক দেবায়ুদ পালকে নিয়ে বেজায় খুশি অভিনেত্রী। প্রায়ই অভিনেত্রীকে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড দেবায়ুধ পাল এর সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায়। সময়ের সাথে সাথে সে এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। ছোটবেলার মিষ্টতা এখনও আছে ঠিকই তবে বয়সের সঙ্গে বোল্ডনেসের মাত্রা ছাড়িয়েছেন তিথি। ইনস্টাগ্রামে তিথি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রয়েছে ১লক্ষের বেশি ফলোয়ার। দিন দিন ফলোয়ার সংখ্যা বেড়েই চলেছে।

ছোট্ট ঝিলিকই এখন ইন্টারনেট সেনসেশন। বোল্ড অবতারে তার বিভিন্ন ছবি এখন নেট দুনিয়ায় ঘোরাফেরা করেই থাকে। সম্প্রতি ব্যকলেস ফ্লোরাল ওয়ান পিস, খোলা চুল আর নিউড মেক আপে ফটোসেশান করলেন। তবে সব ভালোর মধ্যে আবার খারাপও রয়েছে। অনেক সময়ই নিজের বোল্ড অবতারে ছবি পোস্ট করে ট্রোলও হয়েছেন তিথি। আধুনিক, খোলামেলা পোশাকে তাকে দেখে নানান কুমন্তব্য করতেও ছাড়েননি নেটিজেনরা। একজন নেটনাগরিক লিখলেন,”বাচ্চা দেখেছিলাম, এখন তো পুরো সেক্সি মাল হয়ে গিয়েছো”। তবে এসবে যে তিথি কোনও কান দেন না, তিনি ক্রমশ নিজের মতো করে ছবি শেয়ার করেই চলেন। এই পোস্ট ও ভাইরাল হয়।

'বাচ্চা দেখেছিলাম, এখন তো পুরো সেক্সি...', খোলামেলা পোশাকে ট্রোলড ছোট্ট ঝিলিক