Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Mithai: মিঠাইকে ডিভোর্স দিতে চাইছে না সিদ্ধার্থ, তোর্সার জীবনেও নতুন মোড়

Updated :  Tuesday, June 1, 2021 10:38 AM

মিঠাই-সিডের ডিভোর্সের জন্য উঠে পড়ে লেগেছেন তোর্সা আর তোর্সার মা। তাঁদের দুজনের ইচ্ছে, সিডের জীবন থেকে মিঠাইকে একেবারে যে কোনো ভাবে সরিয়ে দেওয়া। ডিভোর্স পেপার নিয়ে হাজির তোর্সা ও তার মা। উপস্থিত দাদু, সিদ্ধার্থের বাবা, তোর্সা আর মিঠাই। তোর্সার মা মিঠাইকে মিউচ্যুয়াল ডিভোর্সের জন্য বুঝিয়ে যাচ্ছে। এর মধ্যেই নজরে আসে তোর্সার মা রেবতী দেবী ডিভোর্স পেপারে সিড আর মিঠাইয়ের বিয়ে এক বছর এগিয়ে দিয়েছে। ঠিক তখনই সিদ্ধার্থের মন একটু নড়ে ওঠে। এইভাবে সে মিঠাইকে ডিভোর্স দিতে পারবে না।

আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন রেবতী দেবী আর সিডের বাবা সমরেশ বাবু। সমরেশ বাবু ছেলেকে শাসন করার চেষ্টাও করে তখন অবশ্য রেবতী দেবী থামিয়ে দেন সিডের বাবাকে। আর এরপরই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে নানান মিম। বাংলার দর্শকদের কাছে মিঠাই যেমন প্রিয় ধারাবাহিক। একদিকে যেমন এই ধারাবাহিক খুব স্বল্প সময়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছে তেমনই এই ধারাবাহিক নিয়ে চলছে মজাদার মিম। সম্প্রতি নেট মাধ্যমে ছড়িয়েছে যে মোদক পরিবারের বড় ছেলে বিপত্নীক সমরেশ মোদকের সঙ্গে নাকি বিয়ে হবে তোর্সার বিবাহবিচ্ছিন্ন মা রেবতী রায়ের।

সেই মতো খুব শিগগিরি ‘বাবার বিয়ে’ দেখতে চলেছে সিদ্ধার্থ! তাহলে কি গল্প অন্যদিকে ঘুরবে? শেষে তোর্সা বোন হবে সিদ্ধার্থের। এই নিয়ে শুরু হয়েছে নতুন নতুন মিমি। এখানেই থেমে নেই নেট নাগরিকরা। এই সময় ত্বণ্বী ওরফে তোর্সা নিজের সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই সক্রিয়। তিনি নিজের ইন্সটাগ্রামে এই লকডাউনে বাডিতে বসে কিছু রিল ভিডিও বানান। এবার নেটনাগরিকরা সেই নিয়ে শুরু করে দিয়েছে নতুন মিম।

সম্প্রতি তোর্সা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে এক অদৃশ্য প্রেমিককে নিজের প্রেম নিবেদন করছেন অভিনেত্রী। প্রেমিক গানে গানে তাঁকে বলছেন, ‘থেক না আর চিন্তা চিন্তা মনে’। তারই উত্তরে অভিনেত্রী বললেন, ‘হাসব বলেছি, ভালবাসব বলেছি, যেও না তুমি পালিয়ে গোপনে!’ ধারাবাহিকের অন্যতম চরিত্র তোর্সার বর্তমান পরিস্থিতির সঙ্গে রিল ভিডিয়োর গান মিলে যাচ্ছে। অনেকে মন্তব্য করেছেন সিডের ওপর রেগেই নাকি তিনি নিজের জন্য অন্য প্রেমের সন্ধান খুঁজে নিয়েছেন। আর এই ভিডিও বেশ ভাইরাল হয়।

আসল ব্যপারটা জানা যাক। এই লকডাউনের মাঝে শ্যুটিং বন্ধ থাকলেও বাড়িতেই বসেই মিঠাই-সিড-আর তোর্সা ফোনে শ্যুট করেন। সেই দৃশ্যে দেখা যাচ্ছে, একটিতে সিদ্ধার্থকে রীতিমতো কথা শোনাচ্ছে তোর্সা। সে বলে সিদ্ধার্থ নাকি মিঠাই রানির প্রেমে মজে। তাই নানা বাহানা দেখিয়ে এই ডিভোর্স থেকে সরে আসতে চাইছে। তোর্সা আরো বলে, তার মতো মেয়ের স্বামী হওয়ার যোগ্যতাই নাকি সিদ্ধার্থের নেই। ঝগড়া চরমে পৌঁছতেই এক নেটাগরিক ওই ভিডিয়োর শেষে জুড়ে দিয়েছেন কিছু নাচা-গানার দৃশ্য। অর্থাৎ, তোর্সা সরছে সিদ্ধার্থের জীবন থেকে। মিঠাই থাকছে তাঁর উচ্ছেবাবুর কাছে। আর এই নতুন মিম ও বেশ ভালোই ভাইরাল।