Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bollywood: অশনি সঙ্কেত অভিনেতার কেরিয়ারে, পরপর ৩ টি ছবি থেকে বাদ কার্তিক আরিয়ান

Updated :  Tuesday, June 1, 2021 3:35 PM

করোনাকালে এমনিতেই বিগ বাজেটের ছবির কথা এখন কোনো পরিচালক ভাবছেননা। আর ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রকোপে বলিউডের বহু সিনমার শ্যুটিং মাঝপথে দাঁড়িয়ে গিয়েছে। এখন অনেক স্টারের হাতে কাজ নেই বললেই চলে। আর এই মন্দার বাজারে হাতে কাজ পেয়েও বারবার কাজ হারাচ্ছেন বলিউডের অন্যতম হার্টথ্রব অভিনেতা কার্তিক আরিয়ান। কিছুমাস ধরব পরপর ছবি থেকে বাদ পড়ছেন কার্তিক আরিয়ান। করণ-শাহরুখের পর এবার কোন ছবি থেকে বাদ পড়লেন এই সুপারস্টার। বলিউডের অন্দরে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে, পরিচালক আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবি থেকে বাদ পড়েছেন কার্তিক।

যদিও এই ছবির প্রযোজনা সংস্থা এ ব্যাপারে কোনও কথা বলেননি। জানা যাচ্ছে, এই ছবিতে গ্যাংস্টার ধারার ঐ ছবির জন্য আনন্দের সঙ্গে কথাবার্তা প্রায় সাড়া হয়ে গিয়েছিল কার্তিকের। এমনকি আরিয়ান নিজের চরিত্রের জন্য হাতে স্ক্রিপ্ট ও পেয়ে গিয়েছিলেন। তবে ছবির জন্য সই করার ঠিক আগের মুহূর্তেই বাদ পড়লেন এই অভিনেতা। কার্তিকের কোনো নাম উদ্ধৃত না করেই পরিচালক জানান, ‘ যেকোনও ছবি বানানোর আগে এটা একটি পদ্ধতি। অভিনেতারা বারবার দেখা করেন। কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। কারোর নাম অ্যাপ্রোচ করা মানেই ছবিতে সই করা নয়। কার্তিকের বদলে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা।

প্রসঙ্গত,এপ্রিল মাসে করণ জোহর প্রযোজিত ‘দোস্তানা টু’ থেকে বাদ দেওয়া হয়েছিল এই অভিনেতাকে। এই ছবিটিতে তাঁর বিপরীতে ছিলেন জাহ্নবী কাপুর। এছাড়াও এই ছবি ছিল ধর্মা প্রোডাকশনের সাথে তাঁর প্রথম কাজ। কিন্তু আচমকাই ধর্মা প্রোডাকশনসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, পেশাগত কিছু সমস্যার জন্য ছবিটির কাস্ট পরিবর্তন করা হবে। তবে এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন কার্তিকও। তবে এই সিনেমার কিছু অংশ শ্যুটিং করা হয়ে গিয়েছিল তবু এই সিনেমা থেকে অভিনেতাকে বাদ দিয়ে দেওয়া হয়।

এরপর কার্তিক কাজ পান শাহরুখের রেড চিলিজ প্রডাকশনে। অজয় বেহল পরিচালিত ছবি ‘গুডবাই ফ্রেডি’ এই রোম্যান্টিক সিনেমাতে অভিনয়ের সুযোগ পান। তবে শাহরুখের প্রযোজনায় এই সিনেমা থেকেও কার্তিক আরিয়ান বাদ পড়েছেন। কেন এই সিনেমা থেকে তিনি বাদ পড়লেন তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। জানা গিয়েছে, কার্তিকের ছবির পরিচালক অজয় বেহলের সঙ্গে সৃজনশীল কিছু মতপার্থক্য থাকায় আর এবং এই ছবির স্ক্রিপ্ট পড়ে নাকি কার্তিক বেশ অসন্তুষ্ট ছিলেন।।শুধুই সিনেমার স্ক্রিপ্ট না ছবিতে ক্যাটরিনা কাইফের কাস্টিং নিয়ে বেশ অসন্তুষ্ট ছিলেন তিনি। কার্তিক জানিয়েছিলেন, যেহেতু এই ছবিটি একটি প্রেমের গল্প ছিল কার্তিকের মনে হয় যে ক্যাটরিনাকে তাঁর চেয়ে অনেক বয়স্ক দেখাবে এই ছবিতে। তাই এই সিনেমা হাতছাড়া হয় কার্তিকের। তবে খুব শীঘ্রই অভিনেতাকে তবে ভুল ভুলাইয়া ২ ও ধামাকা ছবিতে খুব শীঘ্রই দেখা মিলবে।