Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গায়কের প্রতি ভালোবাসা, প্রকাশ্যে আসল শোভন-স্বস্তিকার ঘনিষ্ঠ ছবি

Updated :  Thursday, June 24, 2021 10:54 AM

টেলিটাউনের মিষ্টি মেয়ে স্বস্তিকা হলে মিষ্টি সুরেলা গায়ক হলেন শোভন। যখন টলিপাড়া জুড়ে ভাঙনের চিত্র দেখা দিয়েছে সেখানে বছরের প্রথম বসন্তেই নিজের প্রেমে পড়ার কথা সকলের সামনেই মনের কথা স্বীকার করেছিলেন টেলিপাড়ার রসোগোল্লা। বছরের প্রথমেই গায়ক শোভন গাঙ্গুলিকে মন দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। শোভনের ভালোবাসা দিয়ে এবছরের বসন্তের শুরু হয় অভিনেত্রীর। টলিউডের গায়ক-অভিনেত্রী জুটি এখন চুটিয়ে খুল্লামখুল্লাম প্রেম করছেন। আর এদের প্রেমের নানান মুহূর্ত শেয়ার করে থাকেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে দুইজনেই ।

ফেব্রুয়ারির ২২ তারিখে নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন প্রথম স্বস্তিকা। অভিনেত্রী শোভনের সঙ্গে হাত ধরা একটি ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে শুধু লিখেছেন – ‘হ্যাঁ’। অন্যদিকে একই ছবি শেয়ার করেছেন শোভনও। ক্যাপশনে লিখেছেন, ‘দুই দিয়ে গুণ-দ্বিগুণ’। আর এরপরই সকলের সব অঙ্ক মিলে যায়। দুজন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে দুজন ইন আ রিলেশনশিপে থাকার চেয়ে দুজন দুজনের পাশে থাকতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।

চলতি বছর ১ লা এপ্রিল শোভন গঙ্গোপাধ্যায়ের জন্মদিনেও স্বস্তিকা নিজের প্রেমের কথা বলেও দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘এলাম, দেখলাম, ভালবাসলাম…!’ আর একটি ছবিতে শোভন লিখেছিলেন,‘এই মাঠ, ঝলমলে আলো, ক্যারামেল কেক আর তুমি… আমার রাত পরিপূর্ণ। যেটুকু ফাঁক ছিল, তুমি সেটাও ভরে দিলে।

নিজেদের প্রেমের কথা এবছর বললেও গত বছর লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন এই লাভ বার্ডস। এবার সেই কথা নিজেই স্বীকার করলেন অভিনেত্রী৷ সম্প্রতি অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি সাদা কালো ছবি শেয়ার করলেন। শোভনের গলা জড়িয়ে ধরে আছেন স্বস্তিকা। দু’জনের মুখে এল লম্বা টান টান হাসি। শোভন সেলফি তুলেছেন নিজে। শোভনের ঘাড় ছুঁয়েছে অভিনেত্রীর নাক। হাতে আবার একটি ছোট জলের বোতলও রয়েছে। ছবির সঙ্গে লেখা, ‘২০২০ সাল। যে দিন থেকে মুখোশ পরা আরম্ভ হয় সে দিন এই মানুষটা মুখোশের এপাড়ে এসে দাঁড়াল।’ তার মানেই বোঝা যাচ্ছে গত বছর লকডাউনের আগেই প্রেমে পড়েন এই জুটি। অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।