Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nusrat-Yash: গর্ভাবস্থার একদম শেষপর্যায়ে,সানডে আউটিংয়ে যশের হাত ধরে বেরিয়ে পড়লেন হবু মাম্মা নুসরত

Updated :  Sunday, August 22, 2021 9:15 PM

রবিরবার মানেই ঘুরতে যাওয়ার দিন। আর এই লিস্টেও আছেন হবু মা নুসরত জাহান। আগের সপ্তাহের মতো এই রবিবারও বেরিয়ে পড়লেন লাঞ্চ ডেটে। অন্য কেউ নয় প্রতিবারের মতো এবারেও নুসরতের সঙ্গী যশ। আগের বারের মতো এবারেও কোনো ছবি একসাথে দেননি এই জুটি। তবে নুসরতের মন জুড়ে যে যশই রয়েছেন তা বলে দিতে হবে না আলাদা করে। যশ-নুসরতের ইনস্টাগ্রামের দেওয়াল বলে দিচ্ছে রবিবার বিকালটা কোনও রেঁস্তোরায় কোয়ালিটি টাইম কাটিয়েছেন তাঁরা। 

এইদিন নুসরতের ইন্সটাগ্রাম স্টোরিতে উঠে এল ফ্রেঞ্চ ফ্রাই, কাবাব, বার্গার। সরাসরি যশের নাম উল্লেখ না করলেও কার সঙ্গে রবিবার বেড়ু বেড়ু করতে বেরিয়েছেন তারও ইঙ্গিত দিলেন নায়িকা।
নুসরতের পোস্ট করা ইনস্টা স্টোরিতে চোখ রাখলে দেখা যাবে একটি বুমেরাং যেখানে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ব্যস্ত তাঁর সঙ্গী। আর তাঁর হাতে রয়েছে একটি ট্যাটু। আর তা চিনে ফেলেছেন নেটিজেনরা। আর ইনি যে যশ তা আর বুঝতে বেশি সময় লাগেনি। যশের ডান হাতে অবিকল এই এক ট্যাটু রয়েছে।

Nusrat-Yash: গর্ভাবস্থার একদম শেষপর্যায়ে,সানডে আউটিংয়ে যশের হাত ধরে বেরিয়ে পড়লেন হবু মাম্মা নুসরত

অভিনেত্রী যে সাহসী তা সকলেই জানেন তাই অভিনেত্রীর জনপ্রিয় এই গানের রেশ আছে তা বলাবাহুল্য প্যায়ার কিয়া তো ডারনা ক্যা। এখন অভিনেত্রী নিজের অন্তঃসত্ত্বা পিরিয়ডের শেষ পর্যায়ে। আর এই সময়ে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। যশ নিজের কাজের পাশাপাশি নুসরতের জীবনের এই সময়ে অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রতি মুহূর্তে তাঁর খেয়াল রাখছেন যশ।

এই দিন নুসরত এদিন ইনস্টাগ্রামের দেওয়ালে নিজের বেশকিছু ছবি পোস্ট করেন। সানডে আউটিং এর জন্য বেছে নিলেন সাদা ক্রপ টপ আর কাজল রঙানো চোখ, ঠোঁটে লিপস্টিক, মুখে হালকা মেক-আপ, টেনে টপ নট করে চুল বেঁধে রেখেছেন নুসরত। অভিনেত্রীর এই লুকে সবচেয়ে বেশি নজড়কাড়া তাঁর গোল রিং-এর আকারের সুবজ-হলুদ দুল।অন্তঃসত্ত্বা হলেও অভিনেত্রীর চোখে মুখে এখন নতুন মাতৃত্বের আভা। বিশেষ দিনে অভিনেত্রী নেটিজেনদের উদ্দেশ্যে বার্তা দিলেন, ‘ভালো দিনের দিকে এগোচ্ছি…’ । সঙ্গে জুড়ে একগুচ্ছ হ্যাশট্যাগ যা বলছে ভালো দিন আসছে, আর নতুন ভূমিকার জন্য প্রস্তুত হচ্ছেন নুসরত। মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।

অন্যদিকে নিজের প্রেমিকাকে লাঞ্চ ডেটে নিয়ে যাওয়ার জন্য প্রেমিকার সাথে ম্যাচিং করে সাদা প্রিন্টেড টিশার্ট আর ব্লু ডেনিম জিন্স আর মাথায় ক্যাপ। প্রেমিকা নুসরতকে নিয়ে সম্প্রতি যশ একটি সাক্ষাৎকারে বলেছেন,‘তাঁর মনে হয় একজন অন্তঃসত্ত্বা মহিলার ভালো সময় কাটানোর সম্পূর্ণ অধিকার রয়েছে। মানুষের মধ্যে একটু বিবেচনা থাকা উচিত….তিনি জানেন পাবলিক ফিগারদের ব্যক্তিগত জীবন থাকে না। কিন্তু মানুষের এটা মনে রাখা উচিত আমাদেরও একটা পরিবার আছে। একজন অন্তঃসত্ত্বা মহিলার ভালো সময় কাটানোর মধ্যে কোনওরকম ভুল নেইমিডিয়া