Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pawandeep-Arunita: মুক্তি পেল পবনদীপ-অরুণিতা রোমান্টিক গান, ভিডিওটি দেখে ‘বাহবা’ দর্শকদের

Updated :  Monday, September 20, 2021 1:19 PM

ইন্ডিয়ান আইডল ১২ (Indian Idol 12) এর অন্যতম প্রতিযোগী ছিলেন পবনদীপ (Pawandwip) এবং অরুণিতা (Arunita)। অরুণিতা ছিলেন বঙ্গকন্যা আর পবনদীপ ছিলেন উত্তর ভারতের মানুষ। দুজনের অসাধারন গান বিচারকদের পাগল করে দিয়েছিল। যদিও বাঙালিরা ভেবেছিলেন হয়তো অরুণিতা প্রথম হবেন, কিন্তু সব মিলিয়ে বিচার করে পবনদীপকে শ্রেষ্ঠত্বের মুকুট দেওয়া হয়। অবশেষে দুজনে মিলে জুটিতে একটি প্লেব্যাক (Playback Singer) করেছেন।

দুজনের প্রেমের মাখোমাখো সম্পর্কের (Love Relation) মতো গানটিও বেশ মাখোমাখো হয়েছে। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গানটির মুক্তি পাওয়া স্টুডিও ভার্সন এর দেখা যাচ্ছে একে অপরকে উদ্দেশ্য করে গানটি যেন গাইছেন। তাদের দুজনের চোখে মুখে প্রেমের অসাধারণ কথা যেন বর্ষিত হচ্ছে। সবুজ রঙের অসাধারণ একটি ড্রেস (Green dress) পরে অরুণিতাকে বেশ সুন্দর দেখতে লাগছে। তাকে শুধু দেখতেই সুন্দর নয়, তার যেন মা সরস্বতী বিরাজ করছেন। ইন্ডিয়ান আইডলের এক অন্যতম বিচারক হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya) তিনি এই পবনদীপ এবং অরুণিতাকে দিয়ে এই কন্ট্রাক্ট করেছেন। তাদের এই অসাধারণ অ্যালবামের নাম ‘ও সাইওনি'(O saiyyonni) ভিডিওটি সোশ্যাল মিডিয়া দেওয়ার সাথে সাথেই পৌঁছে গেছে লক্ষ লক্ষ মানুষের কাছে। আর প্রত্যেকেই ভিডিওটি দেখে বেশ বাহবা জানিয়েছেন। বঙ্গকন্যা অরুণিতার জন্য অনেকেরই গর্ব হয়, এমনটাই জানান।

প্রতিযোগিতা চলাকালীন তাদের দুজনের সম্পর্ক নিয়ে অনেক রকম কথা হয়েছে। এছাড়াও পরবর্তীকালে তাদের দুজনকে বারবারই একসঙ্গে দেখা গেছে। কিংবা ইনস্টাগ্রামে তাদেরকে এক সঙ্গে নাচতে রোমান্টিক গানের সঙ্গে অনেকবার দেখা গেছে। তাই দর্শকদের এক্সপেক্টেশন খানিকটা একটু বেশি আছে এদের দুজনের কাছ থেকে। তবে অরুণিতাকে প্রশ্ন করা হলে, সে বারবারই বলেছে পবনদীপ তার অনেক ভালো বন্ধু। এর থেকে বেশি কিছু তিনি কোনদিনই বলেননি। প্রেমের সম্পর্ক থাকুক বা না থাকুক এদের দুজনের জুটির গান যেন অনেক দূর এগিয়ে যায় এই আশা করছেন দর্শকরা। সম্প্রতি তাদের এই মুক্তি পাওয়া গান মানুষ কতটা ভালোবাসো গ্রহণ করেন এটাই এখন বেশ কোটি টাকার প্রশ্ন গিয়ে দাঁড়িয়েছে।

শুনে নিন তাদের অসাধারণ নতুন গানের ভিডিও –