Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিদেশে গিয়ে লাইভ পারফর্ম্যান্স, তারই মাঝে খালি গলায় জনপ্রিয় হিন্দি গান গেয়ে মুগ্ধ করলো বাঙালি কন্যা অরুনিতা

Updated :  Saturday, December 4, 2021 11:29 PM

বনগাঁর মেয়ে অরুনিতা কাঞ্জিলাল এখন সোশ্যাল মিডিয়ার স্টার। তার শেয়ার করা যেকোনো গানের ভিডিওই এখন ভাইরাল নেটদুনিয়ায়। চলতি বছরের আগস্ট মাসেই ‘ইন্ডিয়ান আইডল ১২’র রানার্স হয়েছিলেন অরুনিতা। প্রথম স্থান অধিকার করে নিয়েছিলেন পাহাড়ি ছেলে পবনদীপ রাজন। তাদের নিয়ে কম গুঞ্জন নেই তাদের অনুরাগীদের মধ্যে। প্রতি মুহূর্তে তারা সেই গুঞ্জনে সায় দিয়ে চলেন। উল্লেখ্য ইন্ডিয়ান আইডলে তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে দখল করেছিলেন সাইলি কাম্বলে ও মহম্মদ দানিশ।

অনেক ছোট থেকেই গান শিখছেন অরুনিতা। ইন্ডিয়ান আইডলের আগে একাধিক ছোট-বড় গানের রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছেন তিনি। সেখানে অনেক নামিদামী সম্মানীয় ব্যক্তিত্বদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন অরুনিতা। আর চলতি বছরে ইন্ডিয়ান আইলে অংশগ্রহণ করার পর তার জনপ্রিয়তা দর্শকমহলে বেড়ে গিয়েছে অনেকগুণ। এই রিয়্যালিটি শো তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাকে এগিয়ে দিয়েছে তার স্বপ্নের দিকে। ইতিমধ্যেই বেশ কয়েকটি গানে প্লেব্যাকও করে ফেলেছেন তিনি। সেই সমস্ত অ্যালবামের গান মুক্তি পেয়েছে ইউটিউবে। ইতিমধ্যেই বহু মানুষ তার গান শুনেছেন এবং পছন্দ করেছেন।

সোশ্যাল মিডিয়াতে অরুনিতা কাঞ্জিলালের জনপ্রিয়তা উল্লেখ করার মতো। এখন এই বাঙালি মেয়ের অনুরাগীর সংখ্যা ছড়িয়ে রয়েছে দেশ-বিদেশে। বিদেশে একাধিক লাইভ পারফর্ম্যান্সও করে ফেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই তার কোন না কোন গানের ভিডিও ভাইরাল হতে দেখা যায় তা পুরনো হোক কিংবা নতুন।

সম্প্রতি অরুনিতার আরো একটি গানের ভিডিও ভাইরাল হয়েছে গোটা নেটদুনিয়ায়। বলিউডের ব্লকবাস্টার হিট ছবি ‘বরফি’ র জনপ্রিয় ‘ফির লে আয়া দিল’ গানটি গেয়ে রীতিমতো সকল নেটিজেনদের পাশাপাশি আবারও তার অনুরাগীদের মুগ্ধ করলেন অরুনিতা। এই গানটি অরুনিতা কাঞ্জিলালের একটি ফ্যান পেজ থেকে সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ধীর স্থিরভাবে তার গান গাওয়ার ভঙ্গি, তার কণ্ঠস্বর শুনে মুগ্ধ হয়েছেন নেটনাগরিকরা। তিনি ভবিষ্যতে আরো উন্নতি করুক সেটাই চান তার এক সমুদ্র ভক্তের দল।