Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করণ জোহর থেকে বিরাট কোহলি, কারা কারা নিমন্ত্রণ থাকছেন ক্যাট-ভিকির বিয়েতে

Updated :  Monday, December 6, 2021 11:10 PM

এখন বলিউডে পেজ থ্রিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। টিনসেল টাউনের সেলিব্রিটি থেকে শুরু করে অনুরাগী, সকলেই এই হেভিওয়েট কাপলেত আসন্ন বিয়ের আপডেট পেতে আগ্রহী। দুজনের বিয়ের খবরে এখন সরগরম বলিউড। জানা যাচ্ছে এই সপ্তাহেই ৯ ডিসেম্বর চার হাত এক হবে এই চর্চিত প্রেমিক জুটির। জানা যাচ্ছে, আগামী ৬ তারিখ অর্থাৎ গতক্সল রাজস্থান উড়ে যান ক্যাট ভিকি। জয়পুর এয়ারপোর্ট থেকে সড়কপথে নয়, সোজা হেলিকপ্টারে করে বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছান এই লাভ বার্ডস।আগামী ৭ ডিসেম্বর আজ ক্যাটের মেহেন্দি আর হলদির অনুষ্ঠান হবে।

ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে যে বলিউডের একটা হেভিওয়েট বিয়ে তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কারা কারা রয়েছেন এই নিমন্ত্রিতদের তালিকায়, ইতিমধ্যে সেই পুরো নাম এখনও কনফার্ম করতে পারছেন না কেউই। তবে জানা গিয়েছে ভিক্যাটের বিয়তে ১২০ জনের নিমন্ত্রিতদের তালিকা করা হয়েছে। আর সেই তালিকায় চাঁদের হাট। ভিকি আর ক্যাটরিনার বিয়ে বলে কথা তাই চাঁদের হাট তো এদিন বসবেই।

করণ জোহর থেকে বিরাট কোহলি, কারা কারা নিমন্ত্রণ থাকছেন ক্যাট-ভিকির বিয়েতে

তবে কারা কারা রয়েছেন নিমন্ত্রিতদের তালিকায়, তা পুরো নাম এখনও কনফার্ম করতে পারছেন না কেউই। তাও হাতে এসেছে বেশ কয়েকজনের নাম। ভিকি কৌশল ও ক্যাটরিনার বিয়েতে যাঁরা থাকছেনই তাঁদের মধ্যে অন্যতম রয়েছেন করণ জোহর, ফারহা খানের মত পরিচালক প্রযোজকরা। পাশাপাশি আছেন নিত্য মেহরা, ডাঃ জুয়েল গামাদিয়া (ক্যাটরিনার হোলিস্টিক চিকিৎসক), ইয়াসমিন করাচিওয়ালা (তার প্রশিক্ষক), অমিত ঠাকুর (হেয়ার স্টাইলিস্ট), ড্যানিয়েল বাউয়ার (মেকআপ শিল্পী), অঙ্গদ বেদি, নেহা ধুপিয়া, সানি কৌশলের বান্ধবী শর্বরী ওয়াঘ, কবির খান, মিনি মাথুর এবং অঙ্গিরা ধর।

এছাড়া এই ১২০ জন অতিথির তালিকায় অক্ষয় কুমার, শাহরুখ খান, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, রোহিত শেঠি, হৃতিক রোশন এবং আলি আব্বাস জাফরও ও আছেন। জানা যাচ্ছে এই তারকারাও তাঁদের বিয়েতে উপস্থিত থাকতে পারেন। তবে এখনো এই সেলেবদের উপস্থিতি এখনো নিশ্চিত করা হয়নি। হোটেলের একটি সূত্র জানা যাচ্ছে যে, এই বলিউড কাপলের ওয়েডিং প্ল্যানাররা ভিভিআইপি অতিথিদের জন্য ৮ থেকে ১০টি তাঁবু বুক করে ফেলেছেন। তাঁবুর প্রতি রাতের ভাড়া ৭০ হাজার টাকা থেকে শুরু হয়।

করণ জোহর থেকে বিরাট কোহলি, কারা কারা নিমন্ত্রণ থাকছেন ক্যাট-ভিকির বিয়েতে

হাইভোল্টেজ ও হাই প্রোফাইল এই বিয়ে ঘিরে এখন সাজো সাজো রব রাজস্থানের ৭০০ বছরের পুরোনো রাজকীয় দুর্গ সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা-তে। এখন সেখানে আলোর উৎসব শুরু হয়ে গিয়েছে ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। এই ফোর্টে মোট ৪৮ টি গেস্ট স্যুট রয়েছে। একপ্রান্ত থেকে গ্রামাঞ্চলের দৃশ্য ও অন্য প্রান্ত থেকে বারওয়ারা গ্রাম দেখতে পারবেন নিমন্ত্রিতরা। কোভিড -১৯ এর জেরে অতিথি সংখ্যা কম হয়েছে তবে এই সেলেবের গ্র‍্যান্ড রিসেপশন হবে মুম্বাইতে আর সেখানে বলিউড সকল সেলেবদের আমন্ত্রণ থাকবে। ইতিমধ্যে প্রিয় তারকাকে বর কনের সাজে দেখার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন।