Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ranu Mondal: সুপারহিট রানুদি, চোখে কালো চশমা পরে হিট গান গাইলেন রানু মন্ডল, ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, December 14, 2021 7:52 AM

সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের মাঝে সাময়িক স্টার হয়েছিলেন রানু মন্ডল। স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। এক স্বহৃদয় ব্যক্তির দৌলতেই তিনি ভাইরাল হয়েছিলেন গোটা নেটদুনিয়ায়। এমনকি তার চর্চা চলেছিল বলিউডের একাধিক তারকাদের মধ্যেও। বলিউডের গায়ক-কম্পোজার হিমেশ রেশমিয়ার তৈরি করা একটি গানে তিনি প্লেব্যাকও করেছিলেন ঐ সময়ে। তবে পরবর্তীকালে নিজের দোষেই সব হারিয়েছেন তিনি। তার আত্মঅহংকার তাকে আবারো নামিয়ে এনেছে সেই পুরোনো জায়গাতেই। বর্তমানে রানু মন্ডল রানাঘাটে তার সেই পুরোনো জায়গাতেই ফিরে এসেছেন।

ইদানিং রানু মন্ডল সোশ্যাল মিডিয়ায় একজন কমেডি কনটেন্ট হয়ে উঠেছেন। তাকে নিয়ে কোনো না কোনো কারণে ট্রোল চলতেই থাকে নেটিজেনদের মধ্যে। তিনি নিজের অদ্ভুত সাজগোজ ও কাণ্ডকারখানার জন্যই প্রতিমুহূর্তে হাসির খোরাক হয়ে ওঠেন মানুষের কাছে। নেটিজেনদের একাংশের দাবি তিনি ভারসাম্যহীন, আবার একাংশের দাবি তিনি যদি ভারসাম্যহীন হতেন তাহলে এমন গান গাইতে পারতেন না। অনেকের মতে, এমন একজন অভাবী, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে নিয়ে হাসাহাসি না করাই শ্রেয়। তবে কে শোনে কার কথা! প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই রানু মন্ডলকে নিয়ে কোনো না কোনো খবর সামনে আসবেই।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বলিউডের হিট গান ‘গোরে গোরে মুখরে পে কালা কালা চশমা’ গানটি গাইছেন রানাঘাটের রানু মন্ডল। যিনি ভিডিওটি বানিয়েছেন তিনি মজা করার জন্যই তার চোখে কালো চশমা পরিয়ে দিয়েছেন। গানটি গাওয়ার সময় বেশ কয়েকটা জায়গায় রানু মন্ডল ভুল লিরিক্স গেয়েছেন। সম্প্রতি এই ভিডিওটি ফেসবুকের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। শেয়ার হওয়া মাত্রই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটনাগরিকদের একাংশের মধ্যে। এই ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় আবারো সকলের কাছে প্রতিবারের মত হাসির খোরাক হয়ে উঠেছেন রানু মন্ডল।