Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pani Pani: কালো ঘাগড়া-চোলিতে লাস্যময়ী এক যুবতী, ‘পানি পানি’তে নিজের বাড়ির ছাদের তুমুল নাচলেন তিনি; ভাইরাল ভিডিও

Updated :  Friday, December 24, 2021 2:32 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এখন অধিকাংশ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়ায়। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া যেকোনো মানুষের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখন প্রায়ই সকলে নিজেদের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে আনতে চান।

প্রতিদিন প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ নিজের নাচের, কেউ গানের, কেউবা আঁকার, আবার কেউ নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে চান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া মানে কোন একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম নয়, এক্ষেত্রে মানুষের সামনে খোলা রয়েছে অনেকগুলো রাস্তা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার ইত্যাদির মত একাধিক প্ল্যাটফর্ম রয়েছে মানুষের সামনে, যার মাধ্যমে তারা বিভিন্নভাবে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হন। বর্তমানে তাদের কোন রিয়্যালিটি শোয়ের অপেক্ষায় থাকতে হয় না।

সাম্প্রতিক যুগে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তরুণ প্রজন্মের অনেকেই নিজেদের প্রতিভাকে পৌঁছে দিতে পেরেছেন বহু মানুষের কাছে। নেটদুনিয়ার মাধ্যমে তাদের পরিচিতি এসেছে অনেকের মধ্যে। সম্প্রতি তেমনি একটি তরুণ যুবতী মেয়ের ‘পানি পানি’তে নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সম্প্রতি ‘কনিষ্কা ট্যালেন্ট হাব’ নামক ইউটিউব চ্যানেল থেকে ‘পানি পানি’ গানে নাচতে দেখা গিয়েছে এক সুন্দরী যুবতীকে। বাদশাহ ও আস্থা গিলের গাওয়া ‘পানি পানি’তে আসল মিউজিক ভিডিওতে নাচতে দেখা গিয়েছিল বলিউড সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজকে। সম্প্রতি এই গানে এক সুন্দরী যুবতী মেয়ে কালো রঙের ঘাগড়া ও স্লিভলেস ব্লাউজে নেচেছেন। গানের একটি জায়গায় তাকে ঘাগড়ার বদলে জিন্স পড়ে থাকতে দেখা গিয়েছে। সম্প্রতি এই সুন্দরীর এই নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। তার নাচের প্রশংসাও করেছেন অনেকে। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ হয়েছে অনেক, ৫৬ লাখেরও বেশি। উল্লেখ্য, এই যুবতীর নাচ থেকেই স্পষ্ট তিনি যথেষ্ট দক্ষ নৃত্য পরিবেশনায়। এই ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই এই যুবতীর একাধিক নাচের দুর্দান্ত ভিডিও চোখে পড়বে, যা এই মুহূর্তে অসংখ্য নেটনাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে।