Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Kili Paul: পুষ্পার জনপ্রিয় সংলাপে ঠোঁট মিলিয়েছেন কিলি, এক্সপ্রেশনে মুগ্ধ নেটিজেনরা

Updated :  Saturday, January 22, 2022 9:47 AM

আবারো আফ্রিকার তানজানিয়ার সেই আদিবাসী যুবক ভাইরাল হয়েছেন গোটা নেটদুনিয়ায়। এই আদিবাসী যুবক কিলি পল তার বোনের সাথে একাধিক ভিডিও বানিয়ে হঠাৎ করেই পরিচিত হয়েছেন নেটনাগরিকদের মধ্যে। সম্প্রতি আবারও তিনি ভাইরাল হয়েছেন তামিল ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’ সংলাপের হাত ধরে। তার এক্সপ্রেশন গানের সাথে তার দুর্দান্ত ঠোঁট মেলানো এবং কোন গানের সাথে তাল মিলিয়ে সঠিকভাবে নাচা- তার এই সমস্ত প্রতিভার জন্য তিনি প্রশংসিত হয়েছেন তারকা থেকে সাধারণ সকলের কাছেই। সম্প্রতি আবারও হলেন।

তামিল ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’ গত বছরের শেষে রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছে। এই ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। ছবিতে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনার অভিনয় রীতিমতো প্রশংসিত হয়েছে সকলের মাঝে। একাধিক ভাষায় এই ছবি মুক্তি পাওয়ায় দর্শক মাঝে আরো বেশি জনপ্রিয়তা অর্জন করেছে এই ছবি। এই ছবি অন্যান্য ভাষার পাশাপাশি ডাবিং হয়েছে হিন্দিতেও। সম্প্রতি সেই ছবিতে আল্লু অর্জুনের একটি জনপ্রিয় সংলাপের সাথে লিপ দিয়ে নেটিজেনদের মাঝে আবারও প্রশংসিত হয়েছেন কিলি পল।

সম্প্রতি এই রিল ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন কিলি। ইতিমধ্যেই সেই ভিডিওর ভিউজ হয়েছে ১.৭ মিলিয়নের উপর। এই ভিডিও শেয়ার করে ছবির অভিনেতা আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনাকেও মেনশন করে দিয়েছেন তিনি। নেটদুনিয়ায় তার জনপ্রিয়তা কিছু কম নয়। শেষ কয়েকমাসে রিল ভিডিও বানিয়ে নেটিজেনদের মধ্যে এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এই মুহূর্তে তার ইনস্টাগ্রামের ফলোয়ার্স সংখ্যা ১.৩ মিলিয়ন। তার শেয়ার করা যে কোন ভিডিও কিংবা ছবি নিমেষের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার পাতায়, তা বলাই বাহুল্য।