Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Janhvi Kapoor: বিকিনি পরে জলে ঝাঁপ জানভি কাপুরের, বোল্ড লুকে উষ্ণতার ছোঁয়া নেটদুনিয়ায়

Updated :  Saturday, January 22, 2022 9:37 PM

শ্রীদেবী কন্যা জানভি কাপুর বর্তমানে সোশ্যাল মিডিয়ার সেনসেশন। বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি ভালোই অ্যাক্টিভ। অভিনেত্রী নিজের বিভিন্ন ছবি ও ভিডিও প্রায়সই শেয়ার থাকেন নেটদুনিয়ায়। নিজের বন্ধুবান্ধব কিংবা ঘনিষ্ঠমহলের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি থেকে থেকেই তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা তার ভক্তদের মাঝে ভাইরাল হয় নিমেষে।

কয়েকদিন আগেই নিজের বন্ধুদের সাথে লোনাভলাতে ঘুরতে গিয়েছিলেন জানভি কাপুর। সেখানে নজরকাড়া মনোকিনি ও বিকিনিতে সোশ্যাল মিডিয়ার পাতায় ধরা দিয়েছেন অভিনেত্রী, যা দেখে রাতের ঘুম উড়েছে তার পুরুষ ভক্তদের। সুইমিংপুলে সময় কাটাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্তের ছবি অভিনেত্রী শেয়ার করেছেন নেটদুনিয়ায়, যা এই মুহূর্তে ভাইরাল।

এর আগেও বহুবার অভিনেত্রী খোলামেলা পোষাকে ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এর আগে মালদ্বীপে গিয়েও খোলামেলা পোশাকে অভিনেত্রী দেখা দিয়েছিলেন নেটদুনিয়ায়, যা রীতিমতো উষ্ণতা ছড়িয়েছিল নেটিজেনদের মাঝে। শ্রীদেবী কন্যা শুরু থেকেই নজর কেড়েছেন দর্শকদের। ইতিমধ্যেই বড়পর্দায় একাধিক হিট ছবিতে কাজ করে ফেলেছেন তিনি।

উল্লেখ্য, বড়পর্দায় রুহি ছবিতে শেষ দেখা গিয়েছে জানভি কাপুরকে। এছাড়াও আসন্ন ছবি, ‘দোস্তানা টু’, ‘গুড লাক জেরি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে দেখা যাবে শ্রীদেবী কন্যা জানভিকে। এছাড়াও জানা গিয়েছে মালায়ালাম ছবি ‘হেলেন’এর হিন্দি রিমেকে মুখ্য ভূমিকায় দেখা মিলবে তার। বর্তমানের উঠতি অভিনেত্রী হিসেবে অনেককেই টেক্কা দিচ্ছেন জানভি কাপুর।