Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শাড়ি ছেড়ে জিন্স টপ পরে খোলা আকাশের নীচে অসাধারন নাচ শ্যামার, ভাইরাল ভিডিও

Updated :  Monday, January 31, 2022 6:29 PM

কয়েকদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক। গত তিনবছর ধরে ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিয়াসা রায়। শ্যামার চরিত্রে ইতি টেনে একটা ছোট বিরতি নিয়ে পাহাড়ে ঘুরতে চলে গিয়েছিলেন অভিনেত্রী। ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্তের দৃশ্য তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেই। ধারাবাহিক শেষের পর নিজের অনুরাগীদের খুব শীঘ্রই পর্দায় নতুন রূপে ফিরে আসার আশ্বাস দিয়েছিলেন।

এবার নতুন রূপে জি বাংলার পর্দাতেই ফিরছেন তিয়াসা রায়। নিজের পেজ থেকে ফেসবুক লাইভে এসে সেকথা নিজেই জানিয়েছেন পর্দার শ্যামা। ২৬’শে জানুয়ারি থেকে জি বাংলার অন্যতম জনপ্রিয় রান্নার রিয়্যালিটি শো ‘রান্নাঘর’এর নতুন সঞ্চালিকা হিসেবেই দেখা যাচ্ছে তিয়াসাকে। তিনি নিজেই জানিয়েছেন, বিশেষ বিশেষ কিছু রান্নার রেসিপি নিয়ে হাজির থাকবেন জি বাংলার পর্দায়। নতুন রূপে ছোটপর্দায় ফিরে আসতে পেরে তার অনুরাগীদের পাশাপাশি তিনি নিজেও যে বেশ খুশি, তা তিনি তার হাবেভাবেই বুঝিয়ে দিয়েছেন।

তবে অনেকেই সুদীপার জায়গায় তিয়াসাকে সঞ্চালিকা হিসেবে মেনে নিতে পারছেন না, তবে বেশিরভাগই তাকে টেলিভিশনের পর্দায় ফিরে পেয়ে খুশি। ইতিমধ্যেই রান্নাঘরের সেই সমস্ত এপিসোড সম্প্রচারিত হওয়া শুরু হয়ে গিয়েছে। আর শুটিংয়ের ফাঁকেই অভিনেত্রী বানিয়ে নেন একাধিক রিল ভিডিও।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভালোই অ্যাক্টিভ অভিনেত্রী। প্রতিদিন একাধিক পোস্ট শেয়ার করে থাকেন তিনি। সেই সমস্ত পোষ্ট তার অনুরাগীদের মধ্যে ভাইরালও হয়। সম্প্রতি তার আরও একটি রিল ভিডিও ভাইরাল হয়েছেন নেটদুনিয়ায়। যেখানে ‘তেরি বাতো মে’ গানের সাথে প্রকৃতির মাঝে রিলস বানিয়েছেন তিয়াসা। ভিডিওটি বানানোর সময় তার পরনে ছিল একটি ক্রপ টি শার্ট ও ফুল কালো স্ল্যাকস। সম্প্রতি তার এই ইনস্টা রিলের ভিউজ হয়েছে ৬৩ হাজারেরও বেশি। পছন্দ করেছেন ১২ হাজারের বেশি মানুষ।