Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: অন্তর্বাস ছাড়াই কাটাছেঁড়া পোশাকে রাস্তায় বেরিয়ে পড়লেন উরফি, ট্রোলের ঝড় নেটপাড়ায়

Updated :  Friday, February 11, 2022 9:14 PM

‘বিগ বস ওটিটি’ দিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডের লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। পেশায় তিনি মডেল-অভিনেত্রী। তবে বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে। বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী। বলা যেতে পারে, বলিউডের পোশাক বিতর্ক এবং উরফি জাভেদ যেন সমার্থক শব্দ। সম্প্রতি ফের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যা হতবাক করেছে গোটা নেটজনতাকে।

সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাকটিভ থাকেন এই মডেল অভিনেত্রী। বিগ বস এবং পোশাক বিতর্কের সৌজন্যে তাঁর অনুরাগীর সংখ্যা একলাফে বেড়েছে অনেকখানি। মাঝে মাঝে তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিল ভিডিও বা বোল্ড ফটোশুটের ছবি পোস্ট করে থাকেন। এছাড়াও পাপারাজ্জিদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ব্যাপক। রাস্তার মাঝে কোথাও দেখা হলেই তাঁকে ঘিরে ধরে পাপারাজ্জিমহল। অভিনেত্রীও তারিয়ে উপভোগ করেন সেই সমস্ত মুহূর্ত।

প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়া এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের শিরোনামে থাকতে অভিনেত্রী নতুন ধরনের কাটাছেঁড়া পোশাক পরে ক্যামেরার সামনে উপস্থিত হন। এবার তো অন্তর্বাস না পরেই পিঙ্ক রঙের একটি কাটাছেঁড়া পোশাক পরে রাস্তায় বেরিয়ে যান অভিনেত্রী। সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় পাপ্পারাজ্জিরা। কাটাছেঁড়া পোশাকের ফাঁকে উন্মুক্ত শরীরের মাদকতায় সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলেন উরফি।

সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যেই ৪৩ হাজার মানুষ ভিডিওতে লাইক করেছেন। অনেকেই কমেন্ট করে উরফির সেক্সি লুকের প্রশংসা করেছেন। তবে আবার কেউ কেউ কমেন্ট করে এমন উদ্ভট ফ্যাশন সেন্সের নিন্দা করেছেন। অবশ্য তাতে ডোন্ট কেয়ার অভিনেত্রীর। বুক থেকে পেট কাটা এই পোশাকে উরফির উপচে পড়া যৌবন তারিয়ে উপভোগ করেছেন নেটিজেনদের একাংশ।