Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

যেসব নায়কের সাথে অভিনয় করার আগেই সোজাসুজি ‘না’ বলে দিয়েছিলেন রশ্মিকা মন্দনা

Updated :  Tuesday, February 15, 2022 9:26 AM

বর্তমানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা রশ্মিকা মন্দনা। বর্তমানে তিনি লাখো মানুষের ক্রাশ। আর সম্প্রতি পুষ্পা ছবির মুক্তির পর থেকে আরোই জনপ্রিয়তা বেড়েছে তার। তার মিষ্টি হাসিতে মুক্ত সকলেই। ইতিমধ্যেই একাধিক বড় বড় দক্ষিণী তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন রশ্মিকা। তবে শোনা যায় বলি তারকাদের বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার পূর্বেই প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

রশ্মিকা মন্দনা অভিনীত ছবিগুলি বর্তমানে প্রায় গোটা ভারতে জনপ্রিয় হয়ে উঠছে। ‘পুষ্পা দ্যা রাইজ’ তার মধ্যে অন্যতম। গত বছরের শেষের দিকে বড়পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবি। বক্সঅফিস রীতিমতো কাঁপিয়ে দিয়েছে পুষ্পা। তবে ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে পা রাখার পর থেকেই বলিউড ইন্ডাস্ট্রির একাধিক ছবিতে অভিনয় করার জন্য অফার গিয়েছিল তার কাছে, তবে তিনি তো সোজাসুজি ফিরিয়ে দিয়েছিলেন।

*তালিকা:*

১) শহীদ কাপুর: শোনা যায়, বলিউডের জনপ্রিয় ছবি ‘কাবির সিং’ অভিনয়ের জন্য অফার গিয়েছিল অভিনেত্রীর কাছে, কিন্তু তিনি সোজাসুজি না বলে দিয়েছিলেন। পরে ‘জার্সি’ ছবিতে অভিনয়ের জন্যও অফার করা হয়েছিল তাকে, কিন্তু সেইসময়েও তিনি না বলে দেন।

২) কার্তিক আরিয়ান: রশ্মিকার ডেবিউ ছবি ‘কিরিক পার্টির’র হিন্দি ডাবিংয়ে তাকেই অভিনেত্রী হিসেবে রাখতে চেয়েছিলেন ছবির পরিচালক। সেই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যেত কার্তিক আরিয়ানকে। তবে নিজের ছবির হিন্দি রিমেকে তিনি অভিনয় করতে চাননি।

৩) সঞ্জয় লীলা বানসালি: বলিউডের সঞ্জয় লীলা বানসালিরও বড় বাজেটের ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। বলাই বাহুল্য, বলিউড থেকে তার কাছে যে সমস্ত কাজের অফার গিয়েছে তার মধ্যে বেশিরভাগই ফিরিয়ে দিয়েছেন তিনি।

এমনকি দক্ষিণী অভিনেতা থালাপথি বিজয়ের বিপরীতে ‘মাস্টার’ ছবিতে অভিনয়ের অফার ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সেই ছবিতে খলনায়কের চরিত্রে ছিলেন বিজয় শেঠুপতি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এই ছবিটিও রীতিমত ব্লকবাস্টার কাঁপিয়ে দিয়েছিল। ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ছবিটি।