Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ক্যানভাসে সুন্দর ছবি আঁকছে একটি হাতি, ভিডিও দেখে অবাক গোটা নেটজনতা

Updated :  Sunday, February 20, 2022 6:20 PM

বর্তমান ডিজিটাল যুগে প্রত্যেকের কাছেই স্মার্টফোন অবশ্যই রয়েছে। আসলে এখন দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রযুক্তির ব্যবহার অবশ্যই করতে হবে। বেশিরভাগ কাজকর্ম আজকালকার দিনে মুঠোফোনের মাধ্যমেই করা যায়। এখন আস্তে আস্তে জনপ্রিয়তা হারাচ্ছে টিভি, রেডিও এবং সংবাদপত্র। সেই জায়গায় বিনোদনের স্মার্ট পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি বিভিন্ন জায়গাতে যেকোনো সময় গেলেই বিভিন্ন ধরনের মজাদার বা অবাক করা ঘটনার ভিডিও বা ছবি দেখা যায়।

সোশ্যাল মিডিয়াতে একদিকে যেমন মানুষ নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে পোস্ট করে, তো ঠিক অন্যদিকে কেউ কেউ আবার বিভিন্ন মজাদার বা অবাক করে দেওয়ার ঘটনার ভিডিও বানিয়ে পোস্ট করে থাকে। মাঝে মাঝেই তাই দেখা যায় বিভিন্ন পশু পাখির হাস্যকর কার্যকলাপের ভিডিও বা কোনো অবাক করা প্রতিভার ভিডিও। তবে সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তা চমকে দিয়েছে সকলকেই। আপনিও হয়তো ভিডিও না দেখলে এমন কথা কোনদিন বিশ্বাস করতেন না। কি এমন দেখা যাচ্ছে ওই ভাইরাল ভিডিওতে?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি হাতি ক্যানভাসে রং তুলি দিয়ে আঁকছে। কি, শুনে বিশ্বাস হল না! বিশ্বাস না হলেও এমনটাই সত্যি। ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, হাতির শুঁড়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে রংতুলি। আর তা ক্যানভাসে বুলিয়ে একটি আস্ত হাতির ছবি আঁকছে ওই প্রতিভাবান হাতিটি। হাতির ছবি আঁকার কৌশল হার মানাবে প্রফেশনাল শিল্পীকেও। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসার সাথে সাথেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। অগুনতি মানুষ ভিডিওটিতে লাইক ও কমেন্ট করেছেন। ।

হাতির আঁকার ভিডিও ফেসবুকে পোস্ট হতে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ওই ভিডিওতে ৪ লাখের বেশি মানুষ লাইক করেছেন এবং অনেকেই ভিডিওটিকে শেয়ার করেছেন। সিংহভাগ নেটিজেন কমেন্ট করে জানিয়েছেন যে তাঁরা হাতির এমন প্রতিভা দেখে চমকে গেছে। আবার অনেকেই জানতে চেয়েছেন কি করে ট্রেনিং দিয়ে একটি হাতিকে দিয়ে এত সুন্দর ছবি আঁকানো যাচ্ছে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে হাতির ছবি আঁকার ভিডিও।