Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: মাঠের মাঝে বাংলা লোকসংগীতের তালে দুর্দান্ত নাচ কমবয়সী যুবতীর, মুহূর্তে ভিডিও ভাইরাল

Updated :  Tuesday, February 22, 2022 10:31 AM

বর্তমান যুগে প্রযুক্তির যত উন্নতি হচ্ছে ততই স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বেড়ে যাচ্ছে। আর হবে নাই বা কেন। ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গেলে ইন্টারনেট পরিষেবা এবং স্মার্টফোন অত্যাবশ্যকীয় হয়ে পড়ছে দিনে দিনে। ইন্টারনেটের দুনিয়াতে তরুণ প্রজন্ম মন দিয়েছে শর্ট ভিডিও বা কভার সং ভিডিও বানানোতে। অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে বিভিন্ন ভিডিও পোস্ট করে রাতারাতি স্টার হয়ে গেছে। অনেকের রুজি-রুটির মাধ্যম এই সোশ্যাল মিডিয়ার ভিডিও।

অনেকেই আজকাল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ইউটিউবে নিজেদের প্রতিভা মেলে ধরে বিভিন্ন নাচ, গান বা অভিনয় এর ভিডিও বানিয়ে থাকে। সেই সমস্ত ভিডিও যদি নেটিজেনদের পছন্দ হয়ে যায় তাহলে যাতে অনেকেই লাইক ও কমেন্ট করেন এবং অনেকেই শেয়ার করে থাকেন। এর ফলে ভিডিওটি চোখের পলকে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়তে পারে। তাই আজকাল বিভিন্ন নাচের বা গানের ভিডিও সোশ্যাল মিডিয়া সাইট ইউটিউবে পোস্ট করা ট্রেন্ডিং হয়ে উঠেছে।

সম্প্রতি এক গ্রামের কমবয়সী যুবতী একটি আঞ্চলিক গানের তালে কোমর দুলিয়ে মাঠের মাঝখানে খুব সুন্দর নাচ করে ভিডিও বানায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই তা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। আসলে ওই যুবতী বাংলা লোকসংগীত ‘পীরিত ভূত’ গানের তালে একটি অত্যন্ত সুন্দর লাল শাড়ি পরে খোলা আকাশের নিচে মাঠের মাঝে নাচ করেছেন। গানের কথা অনুযায়ী তাঁর এক্সপ্রেশন যে অনবদ্য ছিল, তা বলার অপেক্ষা রাখে না।

ভিডিওটি ‘ডান্সার স্টার মৌ’ নামক একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। প্রায় নিমেষে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ২৮ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং অনেকেই লাইক এবং শেয়ার করেছেন। অনেকে আবার ভিডিওর তলাতে কমেন্ট করে ওই যুবতীর নৃত্য পারদর্শিতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে সুপারহিট কমবয়সী যুবতীর ওই নাচের ভিডিও।