Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: মশারির চেয়ে পাতলা পোশাক পরলেন উরফি জাভেদ, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়াতে

Updated :  Sunday, February 27, 2022 5:03 PM

বিতর্ক এবং উরফি জাভেদ যেন এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের সমার্থক শব্দ। পোশাকী বিতর্কের জেরে প্রায় প্রতিদিন কোনো না কোনো খবরের শিরোনামে উঠে আসেন এই মডেল-অভিনেত্রী। ‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে। বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী। তবে তিনি নিজেকে ইন্টারনেট ফ্যাশন স্টার মনে করেন।

নেটিজেনদের হাজার ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হলেও নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। সমস্ত নেগেটিভিটিকে উড়িয়ে দিয়ে নিজের মনের মত জীবনযাপন করেন উরফি। নিরন্তন বোল্ড অবতারে ফটোশুট এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে থাকেন তিনি। কখনও দেখা যায় উরফির ডেনিম জ্যাকেটের নিচ দিয়ে উঁকি মারছে অন্তর্বাস, তো কখনও দেখা যায় ছেঁড়া কিছু সুতোর সমষ্টি তাঁর পোশাক। কখনও বুকে এক টুকরো কাপড় জড়িয়ে চলে যান বিমানবন্দরে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা পোস্ট করেছে বিখ্যাত পাপ্পারাজি সংস্থা ভাইরাল ভয়ানি। মোটামুটি মডেল অভিনেত্রী উরফি রাস্তায় বেরোলেই তাঁকে ঘিরে ধরেন পাপ্পারাজিরা। সম্প্রতি দেখা গিয়েছে অভিনেত্রী একটি মশারির নেট এর থেকেও পাতলা কাটাছেঁড়া পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েছেন। পাপ্পারাজিদের সামনে এলে অনেক ধরনের পোজ দিয়ে ছবিও তোলেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রামে আসতেই নেটিজেনরা কমেন্ট বক্সে নিন্দার ঝড় তুলেছে।

ওই ভিডিও বর্তমানে ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে গিয়েছে। অগুনতি মানুষ ভিডিওটি দেখেছেন এবং ইতিমধ্যেই ৫০ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। তবে বেশিরভাগ মানুষ কমেন্ট করে অভিনেত্রী এমন খোলামেলা পোশাক পরার স্টাইল সেন্সের নিন্দা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৫ অক্টোবর লখনউতে জন্মগ্রহণ করেন উরফি। সে রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান। ছোটবেলায় তিনি নিজের পছন্দমত পোশাক পরতে পারতেন না। এমনকি জিন্স পরাতেও ছিল নিষেধাজ্ঞা। বুক ঢাকতে হত ওড়নায়। তবে তিনি এখন সব বাধা অতিক্রম করে নিজের ইচ্ছায় জীবনযাপন শুরু করেছেন। এখন কোনো বিতর্ককেই বিন্দুমাত্র আমল দেন না তিনি।