Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৫৩ বছর বয়সেও বিকিনি পরা লুকে দক্ষিণী তারকা ‘প্রভাসের মা’, দেখুন ছবি

Updated :  Sunday, March 6, 2022 11:02 AM

দক্ষিণী অভিনেতা প্রভাস বর্তমান যুগে বহু মেয়েদের কাছে হার্টথ্রব। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। অভিনয়ের খাতিরে অনেকের ছেলের ভূমিকায় অভিনয় করতে হয় তাকে। ‘রাধে-শ্যাম’ ছবিতে অভিনেতার মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল ভাগ্যশ্রীকে। ভাগ্যশ্রী বিনোদন জগতের পরিচিত মুখ। তবে বর্তমানে বড়পর্দায় বিশেষ দেখা মেলে না তার। ভাগ্যশ্রী নিজের ফিটনেসের জন্য মানুষের মাঝে এমনিই জনপ্রিয়। তবে সম্প্রতি সুইমিং পুলে স্যুইমস্যুটে তার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। রইল সেইসমস্ত ছবি।

৫৩ বছর বয়সেও বিকিনি পরা লুকে দক্ষিণী তারকা 'প্রভাসের মা', দেখুন ছবি

সম্প্রতি অভিনেত্রী ভাগ্যশ্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যা এই মুহুর্তে ভাইরাল হয়েছে তার অনুরাগীদের মাঝে। ৫৩ বছর বয়সেও নিজের সৌন্দর্য ধরে রেখেছেন অভিনেত্রী, তা ছবি দেখেই স্পষ্ট হয়েছে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ তিনি। সম্প্রতি সেই ঝলকই মিলেছে।

৫৩ বছর বয়সেও বিকিনি পরা লুকে দক্ষিণী তারকা 'প্রভাসের মা', দেখুন ছবি

বিয়ের পর থেকে অভিনেত্রী বড়পর্দায় কাজ কম করেন। বর্তমানে বেছে বেছেই কাজ করতে দেখা যায় তাকে। বিবাহের পর থেকেই সংসারে মনোযোগী হয়েছেন ভাগ্যশ্রী। নিজের ছেলে মেয়েকে সময় দিয়েছেন তিনি। ইতিমধ্যেই তার কন্যা ও পুত্র বিনোদন জগতে আত্মপ্রকাশ করেছেন। ছেলের নাম অভিমন্যু, মেয়ের নাম অবন্তিকা। উল্লেখ্য ভাগ্যশ্রী কন্যা অবন্তিকা ‘মিথ্যা’ নামক ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন।

৫৩ বছর বয়সেও বিকিনি পরা লুকে দক্ষিণী তারকা 'প্রভাসের মা', দেখুন ছবি

সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা দিয়েছেন স্যুইমস্যুটে, যা দেখে মুগ্ধ তার অনুরাগীরাও। ছবিতে সুইমিংপুলে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তার পরনে ছিল নীল রঙের সুইমস্যুট। মাথায় বেঁধেছিলেন হস্টেল। বলাই বাহুল্য, ভাইরাল হওয়া ছবিগুলিতে একেবারে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন তিনি।

বলিউড দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির হাত ধরে বিনোদন জগতে ডেবিউ ঘটেছিল অভিনেত্রীর। সালমান খানের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। ডেবিউ ছবি থেকেই তিনি বিনোদন জগতে এক বিপুল পরিচিতি পেতে শুরু করেন।