Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jeet: স্ত্রীয়ের সাথে জিতের রোমান্টিক ভিডিও তুমুল ভাইরাল

Updated :  Tuesday, March 8, 2022 2:00 PM

জিৎ টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার। তার ভক্তের সংখ্যা অগণিত। বড়পর্দায় তাকে এক ঝলক দেখার আশায় থাকেন অসংখ্য মানুষ। ব্যস্ততার মাঝে নিজের পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন তিনি। তার ঝলক থেকে থেকেই পাওয়া যায় তার সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে স্ত্রী মোহনার সাথে একেবারে রোমান্টিক মুডে ধরা দিয়েছেন টলিউডের সুপারস্টার জিৎ। সম্প্রতি যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত তার অগণিত ভক্তরা।

২০১১’র ফেব্রুয়ারি মাসে পরিবারের পছন্দ করা মেয়েকেই বিয়ে করেছিলেন অভিনেতা। সেই থেকেই একসাথে ঘর করছেন তারা। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম নভ্যা। সম্প্রতি নিজের স্ত্রী ও মেয়েকে নিয়ে এক বিয়ের অনুষ্ঠানে যেতে দেখা গিয়েছে অভিনেতাকে। পষ্ট ভাষায় বলতে গেলে একেবারে রাজকীয় সাজে সেজেছিলেন তারা। সেখানে অভিনেতাকে একটি কালো কোট-প্যান্টে দেখা গিয়েছে। তার স্ত্রী একটি গোলাপি রঙের গাউন ও মেয়ে সাদা রঙের পোশাকে সেজেছিল।

সম্প্রতি অভিনেতা একটি রোমান্টিক রিল ভিডিও শেয়ার করেছেন যেখানে নিজের স্ত্রী মোহনার সাথে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে তাদের। সম্ভবত ছবি তোলার সময়ই এই ভিডিওটি ক্যামেরাবন্দি করা হয়েছে। আর সেই ভিডিওটি অভিনেতা নিজের ইনস্টাগ্রামের পাতায় অরিজিৎ সিংয়ের জনপ্রিয় রোমান্টিক গান ‘রাবতা’র সহযোগে শেয়ার করেছেন। ভিডিওতে অভিনেতাকে নীল রঙের শেরওয়ানি ও তার স্ত্রী মোহনাকে চকচকে সিলভার রঙের শাড়ি ও কালো ফুলস্লিভ হাইনেক ব্লাউজে দেখা গিয়েছে।

এই ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ার পাতায়। পছন্দও করেছেন অসংখ্য মানুষ। অভিনেতা সময়-সুযোগ পেলেই তার স্ত্রী ও মেয়ের সাথে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। পরিবারের সাথে কাটানো বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। সম্প্রতি স্ত্রীয়ের সাথে অভিনেতার এই রোমান্টিক ভিডিওটি দেখে তাদের প্রশংসায় ভরিয়েছেন তাদের অনুরাগীরা, তা ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।