Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: বসন্ত উৎসবের আগেই ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ গানের সাথে প্রকৃতির মাঝে নাচ এক সুন্দরীর, ভাইরাল ভিডিও

Updated :  Thursday, March 10, 2022 11:13 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি বিদীপ্তা শর্মা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সোশ্যাল মিডিয়ার পাতায় বসন্ত উৎসবের আগেই বিদীপ্তা শর্মা বসন্তের গানে নৃত্য পরিবেশন করেছেন। ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ গানটির সাথে প্রকৃতির কোলে প্রাণবন্তভবে নেচেছেন তিনি। নাচ পরিবেশনের সময় মেরুন রঙের হ্যান্ডলুম শাড়িতে সেজেছিলেন বিদীপ্তা। সাথে পরেছিলেন অক্সিডাইজের মানানসই গয়নাও। খোঁপায় হলুদ রঙের ফুল লাগিয়েছিলেন তিনি। গত সাতদিন আগে নিজের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করেছিলেন বিদীপ্তা। বর্তমানে যার ভিউজ ৪৫ হাজার ছাড়িয়েছে। নিজের চ্যানেল ‘বিদীপ্তা শর্মা’ থেকেই ভিডিওটি পোস্ট করেছেন তিনি। তার নাচ দেখেই স্পষ্ট তিনি একজন দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৫৬ হাজারেরও বেশি।