Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শিকল দিয়েই বানালেন নিজের পোশাক, অভিনেত্রীর ঘাড়ে লাল দাগ, ভাইরাল ছবি

Updated :  Saturday, March 12, 2022 4:12 PM

‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট। তবে সম্প্রতি উরফিকে শিকলের পোশাকে দেখে রীতিমতো স্তম্ভিত নেটিজেনদের একাংশও।

অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে অভিনেত্রীকে শিকলের পোশাকে দেখা গিয়েছে। ভারী শিকল দিয়েই বানিয়েছেন ব্যাকলেস টপ। নীচে কালো রঙের হট প্যান্টের সাথে পরেছিলেন কাপড়ের নেট কাটিং স্কার্ট। পায়ে ছিল সাদা রঙের হাইহিল। নিঃসন্দেহে বলাই বাহুল্য, তার আগেকার সমস্ত সাজকে রীতিমতো ছাপিয়ে গিয়েছে এটি। এমনকি হালকা মেকাপে চুলও বেঁধেছিলেন এই শিকলের সাহায্যেই।

এই সাজ ও লুক বহন করা অভিনেত্রীর জন্য খুব একটা সহজ ছিল না। কারণ শিকলগুলি ছিল যথেষ্ট ভারি। এই পোশাক পরে অভিনেত্রীর ঘাড়ে রীতিমতো দাগ হয়ে গিয়েছিল, তা তিনি নিজেই নিজের ইনস্টাস্টোরিতে ছবি তুলে সকলকে দেখিয়েছিলেন। তবে অভিনেত্রী সম্প্রতি তার এই সাজের জন্য নেটিজেনদের একাংশের মাঝে রীতিমতো প্রশংসিত হয়েছেন। তার এই সাজ সত্যিই অভিনব ছিল। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের এই সাজের জন্য অভিনেত্রী রীতিমতো চর্চিত।

অভিনেত্রী উরফি জাভেদ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেইসমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল- ‘বাড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুর্গা’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’, ‘কসৌটি জিন্দেগি কি’। আর এই সমস্ত ধারাবাহিকগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এমনকি দর্শকমহলেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে, তা বলাই বাহুল্য।