Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ‘দেখ আলোয় আলো আকাশ’এ সাদা শাড়িতেই খোলা আকাশের নীচে নৃত্য পরিবেশন এক তরুণীর

Updated :  Tuesday, March 15, 2022 10:49 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি সোহিনী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে এক তরুণীকে ‘খাদ’ ছবির গানের সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ‘দেখ আলোয় আলো আকাশ’ গানটি ইন্দ্রদীপ দাসগুপ্ত দ্বারা পরিচালিত। কন্ঠে ছিলেন অরিজিৎ সিং। মানুষের মাঝে এই গানটির জনপ্রিয়তা কিছু কম নয়। সম্প্রতি সোহিনী নামের এক তরুণীকে এই গানের সাথে খোলা আকাশের নীচে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ভিডিওটি বানানোর সময় সোহিনীকে সাদা রঙের শাড়ি ও মানানসই সাজে দেখা গিয়েছে। খোলা চুলে, হালকা সাজে বেশ মিষ্টি লাগছিলো সোহিনীকে।

ইউটিউবে নিজের চ্যানেল ‘ডান্স উইথ সোহিনী’ থেকেই শেয়ার করেছেন ভিডিওটি। ৮ মাস আগে ভিডিওটি শেয়ার করেছিলেন তিনি। এই মুহূর্তে তার এই ভিডিওর ভিউজ ৩৬ হাজারেরও বেশি। উল্লেখ্য, সোহিনীর নাচ দেখেই স্পষ্ট হয়েছে তিনি যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ নৃত্য পরিবেশনায়। তার প্রতিভা দেখে নেটিজেনদের একাংশ সোহিনীকে রীতিমতো প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তা ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।