Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: টাইট পোশাকে রাস্তার মাঝে অদ্ভুতভাবে হাঁটলেন উরফি, ফের ভাইরাল অভিনেত্রীর ভিডিও

Updated :  Tuesday, March 15, 2022 7:16 PM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট।

অভিনেত্রী উরফি জাভেদ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেইসমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল- ‘বাড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুর্গা’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’, ‘কসৌটি জিন্দেগি কি’। আর এই সমস্ত ধারাবাহিকগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এমনকি দর্শকমহলে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিওর সূত্র ধরে আবারো ভাইরাল হয়েছেন উরফি জাভেদ। ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে আবারো দেখা গিয়েছে নতুন সাজে। একটি টাইট লং ধূসর পোশাকে দেখা গিয়েছে তাকে। এই পোশাক পরে ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না তিনি। সম্প্রতি আবারও নতুন কোন ফটোশুটের জন্য এমন পোষাকে দেখা দিয়েছেন উরফি। ক্যাপশন লিখেছেন, ‘মেরা নাম চিন চিন চু’।

সম্প্রতি তার এই ভিডিওটি শেয়ার হতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটনাগরিকদের মাঝে। ভক্তদের পাশাপাশি বেশ কয়েকজন নেটিজেন তার প্রশংসা করলেও ট্রোলাররা প্রতিবারের মত এবারেও অভিনেত্রীকে ট্রোল করতে ছাড়েননি। সেইসমস্ত কমেন্ট ভিডিওর কমেন্টবক্সে গেলেই দেখা যাবে। তবে এমন ধরনের পোশাক বহন করা বেশ কঠিন, তা তাকে দেখেই স্পষ্ট হয়েছে। তবুও অভিনেত্রী প্রায়ই এমন বিভিন্ন ধরনের পোশাকে দেখা যায়। কয়েকদিন আগেই ভারী শিকলের তৈরি পোশাকে দেখা দিয়েছিলেন অভিনেত্রী, যা দেখে রীতিমত অবাক হয়েছিলেন বহু নেটিজেন। প্রশংসিতও হয়েছিলেন অনেকের মাঝে।