Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রথম স্ত্রীর সাথে ঘনিষ্ঠতা বাড়ল আমির খানের, ভালবাসার খবরে উত্তাল বলিউড

Updated :  Thursday, March 17, 2022 2:03 PM

কয়েকদিন আগেই ৫৭’তম জন্মদিন ছিল বলিউডের পারফেকশনিস্ট আমির খানের। নিজের জন্মদিন উপলক্ষে বাড়িতেই একটি পার্টি রেখেছিলেন অভিনেতা। এবছর এই পার্টিতেই উপস্থিত ছিলেন অভিনেতার প্রথম স্ত্রী রিনা দত্ত। তবে বিচ্ছেদের পর থেকে অভিনেতার জন্মদিনে কখনোই দেখা মেলেনি তার। তবে কি কিরণ রাওয়ের সাথে বিচ্ছেদের পর আবারো ঘনিষ্ঠ হলেন তারা? প্রশ্ন উঠছে।

আমির খানের জন্মদিনের দিন তার বাড়িতে নিজের মাকে নিয়ে উপস্থিত ছিলেন অভিনেতার প্রথম স্ত্রী রিনা দত্ত। পার্টি থেকে ফেরার সময় পাপারাজিৎদের ক্যামেরায় সেই ছবিই ধরা পড়েছে। গতবছর মাঝের দিকে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ে সাথে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন অভিনেতা। বিচ্ছেদ হলেও ছেলে-মেয়ের প্রতি প্রয়োজনীয় সমস্ত দায়িত্ব পালন করবেন বলেই জানিয়েছিলেন তিনি। তবে কিরণ রাওয়ের সাথে বিচ্ছেদের পূর্বে কখনোই সেভাবে রিনা দত্তের সাথে দেখা মেলেনি তার। তবে কি আবার ঘনিষ্ঠ হলেন তারা?

কিরণ রাওয়ের সাথে বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছিল তার নতুন প্রেমের সম্পর্ক। ফাতিমা সানা শেখের সাথে নাম জড়িয়েছিল অভিনেতার। তবে সেই গুঞ্জনকে রীতিমত উড়িয়ে দিয়েছিলেন দুজনেই। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তিনি রিনা দত্তকে সঠিক সময় দেননি। ব্যস্ততার কারণে সেই সময়ে তাদের ছেলে-মেয়ে কাউকেই খুব একটা সময় দিতে পারেননি অভিনেতা। সবটা রিনা দত্ত নিজে হাতেই সামলেছেন। তার মেয়ে ইরা ও ছেলে জুনেইদকে নিয়েও কথা বলেছেন তিনি। তবে সেই সাক্ষাৎকারে কিরণ রাও কিংবা ছেলে-মেয়েকে নিয়ে কথা বলতে শোনা যায়নি অভিনেতাকে।

২০ বছর বয়সেই আমির খানের প্রেমে পড়েছিলেন রিনা দত্ত। ১৯৮৬ সালে একে অপরের সাথে গাঁটছড়া বাঁধেন রিনা ও আমির। তবে দীর্ঘ ১৫ বছর সংসার করার পর দাম্পত্যে বিচ্ছেদ ঘটে তাদের। বিচ্ছেদের কারণে কখনোই মিডিয়ার সামনে একে অপরের দিকে কাঁদা ছোড়াছুড়ি করেননি তারা। একে অপরের ভালো বন্ধু হিসেবে ছিলেন। তবে সম্প্রতি এই দুই বন্ধু আবারো ঘনিষ্ঠ হচ্ছেন, আপাতত এই গুঞ্জনেই সরগরম নেটপাড়া।